Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
9 July 2026

পেট্রলের দাম বৃদ্ধির অভিনব প্রতিবাদ, ফিরহাদের ইলেকট্রিক স্কুটারে চেপে নবান্নে গেলেন মমতা

পেট্রলের দাম বৃদ্ধির অভিনব প্রতিবাদ, ফিরহাদের ইলেকট্রিক স্কুটারে চেপে নবান্নে গেলেন মমতা

পেট্রলের লাগাতার দাম বৃদ্ধির অভিনব প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। আজ তিনি গাড়ির বদলে ইলেকট্রিক স্কুটারে করে নবান্নে যাচ্ছেন। স্কুটার টি চালাচ্ছেন ফিরহাদ হাকিম। চার চাকার বদলে দু চাকায় করে রাজ্যের প্রশাসনিক প্রধানের এই যাত্রা অভূতপূর্ব।  

আরও পড়ুন: দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক বৈঠকে খড়্গহস্ত মুখ্যমন্ত্রী! সরকারি কাজের শ্লথতা নিয়ে ধমক জেলাশাসক ও অন্য আমলাদের

বিরোধী নেত্রী থাকা কালীন তিনি একাধিক বার বাইকে চেপে গন্তব্য পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর কামদুনির ঘটনার সময় একবার তাঁকে বাইকে চাপতে দেখা গিয়েছিল। তবে এবারে কারণ সম্পূর্ণ আলাদা। ইলেকট্রিক স্কুটারে চেপে আর পাঁচটা সাধারণ মানুষের মত অফিস গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পেট্রলের দাম বৃদ্ধির  এই  ভাবে প্রতিবাদ কার্যত নজিরবিহীন।            

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal