Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
29 June 2026

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান অভিনেতা সুভদ্রা মুখার্জি, পরিচালক ধীরজ পাণ্ডে

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান অভিনেতা সুভদ্রা মুখার্জি, পরিচালক ধীরজ পাণ্ডে

তৃণমূলে ফের তারকা যোগ। তৃণমূলে যোগ দিলেন টলিউড শিল্পী সুভদ্রা মুখার্জি। এর আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুভদ্রা। বিজেপি ছেড়ে বৃহস্পতিবার তৃণমূলে যোগ দেন তিনি।    মন্ত্রী শশী পাঁজার হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি। এদিন তৃণমূল ভবনে শশী পাঁজা ছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত বক্সী।

এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর সুভদ্রা জানান, সবকা সাথ, সবকা বিকাশের প্রতি মোহভঙ্গ হয়ে এই যোগদান। দিদি আমাদের বাঁচিয়ে রেখেছেন বলে জানান সুভদ্রা। বিভিন্ন বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।

এদিন সুভদ্রা মুখার্জির সঙ্গে তৃণমূলে যোগ দেন অভিনেতা ধীরজ পাণ্ডে। টলিউড এবং বলিউডের সঙ্গে যুক্ত তিনি। এছাড়াও ভোজপুরি সিনেমাতেই অভিনয় করেছেন ধীরজ।

আরও পড়ুন: বাগডোগরা বিমানবন্দরে পরিষেবা ব্যাহত, কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal