Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
1 July 2026

দুই কেন্দ্রীয় মন্ত্রীকে পাশে নিয়ে মনোনয়ন পেশ শুভেন্দুর, ২ মে মিষ্টি খাওয়ার আমন্ত্রণ

দুই কেন্দ্রীয় মন্ত্রীকে পাশে নিয়ে মনোনয়ন পেশ শুভেন্দুর, ২ মে মিষ্টি খাওয়ার আমন্ত্রণ

মনোনয়ন পেশ করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুক্রবার হলদিয়া মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা করেন তিনি।

মনোনয়ন জমার আগে হলদিয়ায় একটি রোড শো করেন শুভেন্দু।

এই রোড শো ক্ষুদিরাম মোড় থেকে শুরু হয়। সেখানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি।

আরও পড়ুন: সকাল থেকে মেঘলা আকাশ, রথের দিন কি ভিজবে দক্ষিণবঙ্গ? কী জানাচ্ছে হাওয়া অফিস ? 

আরও পড়ুন: কলকাতায় পা রাখলেন নতুন রাজ্যপাল, স্বাগত জানালেন মেয়র ফিরহাদ হাকিম, দেওয়া হল গার্ড অফ অনার

মনোনয়ন পেশের আগে নন্দীগ্রামের সিংহবাহিনী ও জানকীনাথ মন্দিরে পুজো দেন শুভেন্দু।  সেখানে যজ্ঞও করতে দেখা যায় তাঁকে।

জানা গিয়েছে, মমতা ব্যানার্জি যে মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সেই মন্দিরেই পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দেন শুভেন্দু অধিকারী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal