Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

প্রথম দফার ভোটের আগেই রাজ্যে অমিত শাহ, রবিবার খড়গপুরে রোড শো

প্রথম দফার ভোটের আগেই রাজ্যে অমিত শাহ, রবিবার খড়গপুরে রোড শো

ভোটের আগে রাজ্য সফরে অমিত শাহ। প্রথম দফা ভোটের আগেই রাজ্যে আসছেন তিনি। রবিবার খড়গপুরে রোড শো করার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। এর আগে ১৫ ও ১৯ মার্চ রাজ্যে আসার কথা ছিল অমিত শাহের। কিন্তু একদিন আগেই রাজ্যে আসছেন তিনি। রবিবার রোড শো-এর পর সোমবার ঝাড়গ্রাম ও রানিবাঁধে সভা রয়েছে অমিত শাহের।

বিজেপি সূত্রের খবর ছিল অমিত শাহের এই সফরে তিনি নন্দীগ্রামে সভা করবেন। কিন্তু নন্দীগ্রামে তিনি সভা করবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে রাজ্যে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফার ভোটগ্রহণ ২৭ মার্চ। আর ১৮ থেকে ২১ মার্চের মধ্যেই রাজ্যে আসছেন মোদী। রাজ্য বিজেপি সূত্রের খবর, ভোট প্রচারে তিনটি জনসভা করবেন তিনি।

জানা গিয়েছে, প্রথম দুই দফায় যেসব জেলায় ভোটগ্রহণ হবে, সেইসব এলাকাতেই জনসভা করবেন মোদী-শাহ।

আরও পড়ুন: দেখতে যাচ্ছে সত্যি ডিম দিচ্ছে না আলু, খাচ্ছে না কেউ! মা প্রকল্পকে কটাক্ষ দিলীপের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal