Gold ₹144,750/10g
Silver ₹242.25/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
4 July 2026

Mamata Security: বিবেক সহায়ের জায়গায় নতুন ডিরেক্টার সিকিউরিটি জ্ঞানবন্ত সিংহ

Mamata Security: বিবেক সহায়ের জায়গায় নতুন ডিরেক্টার সিকিউরিটি জ্ঞানবন্ত সিংহ

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনার পর নিরাপত্তার দায়িত্বে থাকা ডিরেক্টার সিকিউরিটি বিবেক সহায়কে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। সোমবার নতুন ডিরেক্টার সিকিউরিটি হলেন আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংহ। এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তার দায়িত্বে জ্ঞানবন্ত সিংহ। 

আরও পড়ুন: অমৃতের সন্ধানে থমকে মাদক কাণ্ডের তদন্ত! গ্রেফতার আরও এক

নন্দীগ্রামে মনোনয়ন পেশ করে জনসংযোগের সময় পায়ে চোট পান মমতা ব্যানার্জি। গ্রিন চ্যানেল করে তাঁকে তড়িঘড়ি কলকাতা এনে এসএসকেএমে ভর্তি করা হয়। নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সরিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ডিরেক্টার সিকিউরিটি বিবেক সহায়কে। নির্বাচন কমিশন সরিয়ে দেয় পূর্ব মেদিনীপুরের ডিএম এবং এসপিকেও।   

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal