Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

WB Electon 2021 Live: CPM প্রার্থী সুশান্ত ঘোষকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, গ্রেফতার ৪

WB Electon 2021 Live: CPM প্রার্থী সুশান্ত ঘোষকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, গ্রেফতার ৪

শালবণির সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে ধরে হেনস্থার অভিযোগ। প্রার্থীর গাড়িতে ভাঙচুর। আক্রান্ত সংবাদমাধ্যম। গ্রেফতার ৪। প্রথম দফার ভোটের শুরুতেই উত্তপ্ত জঙ্গলমহল। 

অভিযোগ, শালবণি কেন্দ্রের গড়বেতা ৩ নম্বর ভেলাইয়া গ্রামের বুথে সুশান্ত ঘোষ ঢুকতেই আপত্তি জানাতে শুরু করেন তৃণমূল এজেন্টরা। বেরিয়ে আসেন সুশান্ত ঘোষ। বাইরেও তাঁকে ঘিরে ধরে চলে স্লোগান। অভিযোগ এই সময় ভাঙচুর করা হয় প্রার্থীর গাড়ি। আক্রান্ত হয় সংবাদমাধ্যম। অভিযোগের তির তৃণমূলের দিকে। সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ধাক্কা মারা হয় বলেও অভিযোগ। কেন্দ্রীয় বাহিনী সুশান্তকে বের করে নিয়ে আসে। 

শালবণিতে সিপিএমের সুশান্ত ঘোষের বিরুদ্ধে লড়াই তৃণমূলের শ্রীকান্ত মাহাতর। এখানে বিজেপির হয়ে ভোট লড়ছেন সমিত দাস। 

আরও পড়ুন: রাজীব কুমারকে গ্রেফতার না করার রক্ষাকবচ সরিয়ে নিল আদালত, তবে ৭ দিনের মধ্যে আগাম জামিনের আবেদন করতে পারবেন তিনি

বিক্ষোভের পর সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ বলেন, এভাবে ক্ষমতায় টিকে থাকা যায় না। তৃণমূল তা বুঝতে পারছে বলেই মরিয়া হয়ে উঠেছে।   

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal