Silver ₹74.52/g Kolkata 32°C 8 June 2026
Bengal

WB Electon 2021 Live: কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তা! উত্তপ্ত কেশিয়াড়ি

WB Electon 2021 Live: কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তা! উত্তপ্ত কেশিয়াড়ি

কেশিয়াড়িতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অত সক্রিয়তার অভিযোগে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর চালায়। আহত হন কয়েকজন মহিলা। বাড়িতে অসুস্থ রোগীকেও মারধোর করার অভিযোগ করেছেন মহিলারা। তারপর স্থানীয় বাসিন্দারা গাছের গুড়ি ফেলে পথ অবরোধ করেন। তাঁদের অভিযোগ, বিজেপিকে ভোট দিতে হবে বলে চাপ দেওয়া হচ্ছে। এই নিয়ে গোলমাল চলাকালীন স্থানীয় মহিলা গ্রামবাসীরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় পুলিশ এসে বিক্ষোভ সামাল দেয়। 

একই অভিযোগ নন্দীগ্রাম থেকেও। সেখানে সোনাচুড়া বাজারের কাছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাধারণ মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ দেন বলে অভিযোগ। আপত্তি করলে মারধোর করা হয়। প্রশাসন অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। 

নিজস্ব প্রতিনিধি

বিধানসভা নির্বাচনের সময় ফলতা বিধানসভার ভোট স্থগিত করে দিয়েছিল নির্বাচন কমিশন। ২১ মে ফলতায় নির্বাচন হয়। রবিবার ছিল গণনা। ১ লক্ষ ভোটের বেশি ব্যবধানে জয়ী হয় বিজেপি। দ্বিতীয় স্থানে সিপিএম। চতুর্থ হয়েছে তৃণমূল।