Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
24 June 2026

দিনহাটায় মমতা: ভোট পর্যন্ত সহ্য করব, হারার পর অমিত শাহ ঠিক করুন কোথায় থাকবেন

দিনহাটায় মমতা: ভোট পর্যন্ত সহ্য করব, হারার পর অমিত শাহ ঠিক করুন কোথায় থাকবেন

ইলেকশন পর্যন্ত সহ্য করব। ইলেকশনে হেরে গেলে দেখব এই গুন্ডাগুলো কোথায় যায়। যেখানে যাবে টেনে নিয়ে আসব। তাদের বিরুদ্ধে স্পেসিফিক কেস করা আছে। মনে রাখবেন কেস ফেস করতে হবে।

নন্দীগ্রামে নিজের ভোটে শেষ করে উত্তরবঙ্গ থেকে বিজেপি নেতাদের সরাসরি চ্যালেঞ্জ জানালেন মমতা ব্যানার্জি। মমতার আক্রমণ থেকে বাদ গেলেন না গেরুয়া বাহিনীর প্রধান সেনাপতি অমিত শাহ। মমতার হুঁশিয়ারি, অমিত শাহ নিজে কোথায় থাকবেন সেটা আগে ঠিক করুন।

উত্তরবঙ্গের সভা থেকে মমতা ব্যানার্জি আক্রমণ শানান নরেন্দ্র মোদীকেও। অন্য জায়গা থেকে তাঁর ভোটে দাঁড়ানোর দাবি তৃণমূল খণ্ডন করেছে। উল্টে ২৪ সালের লোকসভায় বারাণসী থেকে তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা উসকে উঠেছে। এদিন দিনহাটায় তৃণমূল নেত্রী মোদীর সেই মন্তব্যকে আক্রমণ করে বলেন, আমি আপনার দলের লোক নই যে আপনি আমাকে পরামর্শ দেবেন আরেক জায়গা থেকে ইলেকশনে দাঁড়াতে। মমতার চ্যালেঞ্জ, নন্দীগ্রামে দাঁড়িয়েছি, নন্দীগ্রামেই জিতব আর আপনাদের মুখে চুনকালি ফেলব!

আরও পড়ুন: নজরে পঞ্চায়েত এবং লোকসভা! ফেব্রুয়ারিতেই রাজ্যে আসছেন অমিত শাহ 

মমতার আক্রমণ থেকে বাদ যায়নি কমিশন। মমতার অভিযোগ, অমিত শাহের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী বিজেপির লোকজনের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, অত্যাচার করছে। মনে রাখবেন ৬৩ টি এফআইআর হয়েছে ইতিমধ্যে। ভোটের পর সব দেখে নেব। তখন অমিত শাহ আসবেন না।
মমতা এদিন দলকেও বার্তা দেন। বলেন, যদি কোনও গদ্দার এখনও তৃণমূলে থেকে যাও, চলে যেতে পার। আমার দলে গদ্দারের ঠাঁই নেই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal