Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

ওরা মমতার মাথা, পা ভেঙ্গেও হৃদয় ভাঙতে পারেনি: জয়া বচ্চন, ক’জন নাম জানে! পাল্টা দিলীপ

ওরা মমতার মাথা, পা ভেঙ্গেও হৃদয় ভাঙতে পারেনি: জয়া বচ্চন, ক’জন নাম জানে! পাল্টা দিলীপ

ভোটের মুখে বাংলায় প্রচারে নতুন বাঁক। প্রার্থী হচ্ছেন তারকারা, প্রচারকও তারকা। গত তিন দফায় বঙ্গ বিজেপির হয়ে প্রচার করেছেন মিঠুন চক্রবর্তী। এবার তৃণমূলের হয়ে প্রচারে নেমেছেন জয়া বচ্চন।
রবিবার রাতেই কলকাতায় পা রেখেছেন অমিতাভ-পত্নী জয়া। সোমবার তাঁর প্রচার কর্মসূচি ছিল টালিগঞ্জে। তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের হয়ে রোড শো করেন জয়া বচ্চন।

তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠকেও অংশ নেন ‘ধন্যি মেয়ে’। পরিচয় পর্ব সেরে বিরোধীদের কটাক্ষ করে বলেন, এখানে অভিনয় করতে আসিনি। তৃণমূলকে সমর্থন করি। তাই দলের পক্ষ থেকে এসেছি। মমতার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করে জানান, মমতা ব্যানার্জি সারা দেশে একমাত্র মহিলা নেত্রী যিনি মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় একনায়তন্ত্রের বিরুদ্ধে লড়াই করছেন। আরও জানালেন, পায়ে চোট নিয়েও যেভাবে মমতা অত্যাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁকে কুর্নিশ! ধন্যি মেয়ের কথায়, ওরা মমতার মাথা, পা সব ভেঙ্গেছে কিন্তু মন ভাঙতে পারেনি।

বিরোধীদের কটাক্ষ করে শ্রীমতী বচ্চনের মন্তব্য, মমতাকে যাঁরা পছন্দ করেন না তাঁদের বলব লজ্জা, লজ্জা!

আরও পড়ুন: ‘জয় শ্রীরাম স্লোগানের সঙ্গে বঙ্গ সংস্কৃতির যোগ নেই, মানুষকে প্রহার করার জন্য তা ব্যবহার করা হচ্ছে’, ফের বিজেপিকে বিঁধলেন অমর্ত্য সেন

জয়া বচ্চনকে তৃণমূল বাংলার মেয়ে হিসেবে প্রচার করলেও তা মানতে নারাজ বিজেপি। অমিতাভ বচ্চনের স্ত্রীকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বাংলায় এই প্রজন্মের সঙ্গে জয়া বচ্চনের কী সম্পর্ক? ক’জনই বা তাঁর নাম জানেন? এক সময় অভিনয় করেছেন ঠিকই কিন্তু আজকের সময়ের সঙ্গে তাঁর কী সম্পর্ক? মানুষ তাঁকে ভুলে গেছে।

এই ফর্মুলাতে কি মিঠুনও পড়ছেন না? প্রত্যাশিত ভাবেই দিলীপের জবাব, মিঠুনদা মুম্বইয়ে রাজ করলেও, বাংলায় তাঁর কদর আছে। জয়া বচ্চনের সঙ্গে বাংলার কী সম্পর্ক? পাল্টা প্রশ্ন ছোঁড়েন বিজেপির রাজ্য সভাপতি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal