তৃতীয় দফায় ভোট শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযোগ করলেন মমতা ব্যানার্জি।
ট্যুইট করে মমতা লিখলেন, কেন্দ্রীয় বাহিনীর নির্লজ্জ অপব্যবহার অব্যাহত। বারবার নির্বাচন কমিশনের দৃশ্যটি আকর্ষণ করা সত্ত্বেও তারা নির্বাক দর্শকের ভূমিকায়। আর উর্দিধারীদের বিভিন্ন জায়গায় তৃণমূল ভোটারদের ভয় পাওয়াতে এবং নির্দিষ্ট একটি দলের হয়ে ভোট দিতে প্রভাবিত করছে। তৃতীয় দফার ভোটের দিন একটি ভিডিও ক্লিপ শেয়ার করে অভিযোগ করলেন মমতা ব্যানার্জি।
মুখ্যমন্ত্রী যে ভিডিওটি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে কিছু মানুষ কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে।
আরও পড়ুন: এইবার কলকাতা বইমেলার ‘থিম কান্ট্রি’ স্পেন, কলকাতায় আসছেন স্পেনের ২৫ জন লেখক
The blatant misuse of Central forces continues unabated. Despite us repeatedly raising this issue, @ECISVEEP continues to be a mute spectator while men in uniform are being misused at several places to openly intimidate TMC voters & influence many to vote in favour of one party. pic.twitter.com/l6t28mxwBO
— Mamata Banerjee (@MamataOfficial) April 6, 2021
আরও পড়ুন: দুয়ারে রেশন মামলায় স্বস্তিতে রাজ্য, অনিচ্ছুক ডিলারদের আবেদন খারিজ হাইকোর্টের
প্রথম দুই দফার ভোট শেষে তৃতীয় দফায় বাংলায় ভোট তৃণমূলের শক্ত ঘাঁটিতে। এদিন ভোট শুরু আগেই সকলকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহবান জানান। ভোট শুরু হতেই ফের ট্যুইট মমতার। সকাল পৌনে ১১ টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার এবং নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে প্রভাব বিস্তারের বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী।




