Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
1 July 2026

বাংলার সংস্কৃতি বাঁচাতে তৃণমূলকে ভোট দিন! ব্রাত্যর হয়ে রোড শোয় জয়া বচ্চন

বাংলার সংস্কৃতি বাঁচাতে তৃণমূলকে ভোট দিন! ব্রাত্যর হয়ে রোড শোয় জয়া বচ্চন

মুম্বই থেকে তৃণমূলের হয়ে প্রচারে এসেছেন জয়া বচ্চন। সোমবার অরূপ বিশ্বাসের পর মঙ্গলবার দমদমের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসুর হয়ে রোড শোয়ে যোগ দিলেন জয়া বচ্চন।

বরফকল এলাকা থেকে শুরু হয়ে রোড শো যায় গোড়াবাজার পর্যন্ত। একটি হুডখোলা জিপে ব্রাত্য বসুকে পাশে নিয়ে গোটা এলাকা ঘোরেন তিনি।

জয়া বচ্চনকে এক ঝলক দেখতে মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রবল গরম ও রোদ উপেক্ষা করে মানুষ রাস্তায় ঠাঁয় দাঁড়িয়ে ছিলেন। কাউকে হতাশ করেননি ধন্যি মেয়ে। অকাতরে সেলফি আবদার মিটিয়েছেন। পছন্দসই বাইট দিয়েছেন সংবাদমাধ্যমকে। জয়ার কোথা প্রার্থী ব্রাত্যকে হেসে গড়িয়ে পড়তেও দেখা যায়।

আরও পড়ুন: সংক্রান্তির স্নানের আগেই সাগরমেলায় ৩১ লক্ষ পুণ্যার্থী, ভিড়ে রেকর্ড গড়ল গঙ্গাসাগর 

জয়া বচ্চনের তৃণমূলের হয়ে বাংলায় প্রচার করতে আসাকে কটাক্ষ করেছে বিজেপি। অমিতাভ বচ্চনের স্ত্রীকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বাংলায় এই প্রজন্মের সঙ্গে জয়া বচ্চনের কী সম্পর্ক? ক’জনই বা তাঁর নাম জানেন? এক সময় অভিনয় করেছেন ঠিকই কিন্তু আজকের সময়ের সঙ্গে তাঁর কী সম্পর্ক? মানুষ তাঁকে ভুলে গেছে।

রবিবার রাতে কলকাতায় পা রাখলেও সোমবার থেকে শুরু হয় তাঁর প্রচার কর্মসূচি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal