Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
27 June 2026

BJP করলে উচ্ছেদ, সবাইকে TMC করতে হবে! গৌতম দেবের ভিডিও ভাইরাল

BJP করলে উচ্ছেদ, সবাইকে TMC করতে হবে! গৌতম দেবের ভিডিও ভাইরাল

ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেবের হুমকির ভিডিও ভাইরাল।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, গৌতম দেব ভোট প্রচারে নেমে এক ব্যক্তিকে হুমকি দিচ্ছেন। তাঁকে বলতে শোনা যায়, দলের বিরোধিতা করলে উচ্ছেদ করে দেওয়া হবে। সব ভোট তৃণমূলকে দিতে হবে। এটা মোদীর রাজত্ব নয়। তাই এখানে এসব চলবে না।

যদিও হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন গৌতম দেব। তাঁর সাফাই, একটা বড় জায়গা দখল করে একজন থাকছিলেন। খবর আসছিল ওখানে রাজনৈতিক সভা চলছে। তাই বলেছিলাম থাকছেন থাকুন! কোনও রাজনীতি চলবে না।

আরও পড়ুন: বিকেলে বাজ পড়ে মুর্শিদাবাদে ৮ জন সহ রাজ্যে মৃত ১২

গৌতম দেবের হুমকির নিন্দা করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছেন, গত ৬ বছর ধরে তৃণমূল এভাবেই সন্ত্রাস চালিয়ে নির্বাচন করেছে। এটাই তৃণমূলের রাজনীতি, ভাষা, সংস্কৃতি।

যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী তৃণমূলকে কটাক্ষ করে বলেন, তৃণমূল হারবে বলেই এমন মন্তব্য করছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal