Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
18 July 2026

WB Election 2021: শীতলকুচিতে CAPF এর গুলিতে মৃত ৪, মৃতদের তাদের সমর্থক বলে দাবি তৃণমূলের

WB Election 2021: শীতলকুচিতে CAPF এর গুলিতে মৃত ৪, মৃতদের তাদের সমর্থক বলে দাবি তৃণমূলের

কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু ৪ জনের। মৃতদের নিজেদের সমর্থক বলে দাবি করেছে তৃণমূল। ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচি কেন্দ্রের জোড় পাটকির ১২৬ নম্বর বুথে। 

প্রত্যক্ষদর্শী তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। গুলি চালানোর মত কোনও ঘটনা ঘটেনি বলে দাবি তাঁদের। তৃণমূল কর্মীদের অভিযোগ CAPF-এর জওয়ানরা মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তৃণমূলের অভিযোগ ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন।

অ্যাকশান টেকেন রিপোর্ট তলব কমিশনের। এই নিয়ে শীতলকুচিতে ৫ জনের মৃত্যু হল। 

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাজ চলছে, তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal