Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
27 June 2026

নিষেধাজ্ঞার প্রতিবাদে গান্ধী মূর্তিতে ধরনায় বসছেন মমতা, জানালেন ট্যুইট করে

নিষেধাজ্ঞার প্রতিবাদে গান্ধী মূর্তিতে ধরনায় বসছেন মমতা, জানালেন ট্যুইট করে

কমিশনের নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের প্রতিবাদে ধরনায় বসছেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, তাঁর উপর নিষেধাজ্ঞার জারির পরই ধরনায় বসার সিদ্ধান্ত নেন মমতা ব্যানার্জি। জানা যাচ্ছে, মঙ্গলবার বেলা ১২ টায় গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসবেন তৃণমূল নেত্রী । 

এদিকে কমিশনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে তৃণমূল। মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, কমিশন বিজেপির শাখা সংগঠনের মতো আচরণ করছে। তাঁর অভিযোগ, মোদী-শাহের নির্দেশে চলছে কমিশন। এভাবে ভোটে জিততে পারবে না বিজেপি। মমতা মানুষের হৃদয়ে আছেন, দাবি তৃণমূলের। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal