হাইকোর্টের ‘কেন্দ্রীয় বাহিনী’ রায়কে চ্যালেঞ্জ, শনিবারই সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য ও কমিশন 

আসন্ন পঞ্চায়েত ভোটে রাজ্যের সব জেলা, সব বুধে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এবার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার ও রাজ নির্বাচন কমিশন। সূত্রের খবর এমনটাই। শনি ও রবিবার সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় ই ফাইলিং-এর মাধ্যমে মামলা দায়ের করা হবে বলে খবর। বৃহস্পতিবারই হাইকোর্টের তরফে … Read more

পিছিয়ে গেল চার পুরনিগমের ভোট, ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ঘোষণা কমিশনের

২২ জানুয়ারির পরিবর্তে ১২ ফেব্রুয়ারি হবে পুরভোট। শনিবার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানাল রাজ্য নির্বাচন কমিশন। তবে গণনা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। নবান্ন থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানো হয় ভোট পিছিয়ে দিলে কোনই আপত্তি নেই রাজ্যের। এরপরেই রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি জোরে জানায়, পুরভোট পিছিয়ে দেওয়া হল তিন … Read more

দিনহাটার ভোটে বিএসএফকে ব্যবহার করতে চাইছে বিজেপি, কমিশনে অভিযোগ তৃণমূলের

দিনহাটায় ভোট প্রচারে গিয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ। এবার এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর নির্বাচনী এজেন্ট পার্থপ্রতিম রায়। অভিযোগ জানানো হয়েছে কোচবিহারের জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিকের দফতরেও। অভিযোগ,বিএসএফ জওয়ানদের রাজনৈতিক ভাবে ব্যবহার করতে চাইছে বিজেপি। ভোটের দিন বিএসএফ কোম্পানিকে … Read more

মাদ্রাজ হাই কোর্টের ‘খুনের মামলা’ পর্যবেক্ষণে আপত্তি কমিশনের

বিচারপতিদের মৌখিক পর্যবেক্ষণ যেন সংবাদমাধ্যমের রিপোর্টিংয়ে স্থান না পায় তা নিশ্চিত করার আবেদন জানাল নির্বাচন কমিশন। মাদ্রাজ হাই কোর্টকে এই আবেদন করল কমিশন। প্রসঙ্গত কদিন আগে এই মাদ্রাজ হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য একক ভাবে কমিশনকে দায়ী বলে জানায়। এজন্য কমিশনের বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি … Read more

Mamata: শুধুমাত্র বাংলাকে লুট করতে গিয়ে দেশ ধ্বংস করে দিলেন মোদী-শাহ!

বীরভূমের জন্য ভার্চুয়াল সভা থেকে মোদী-শাহকে নজিরবিহীন আক্রমণ মমতা ব্যানার্জির। তাঁর সাফ কথা, শুধু বাংলাকে লুট করতে গিয়ে সারা দেশকে ধ্বংস করে দিল কেন্দ্র।  করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ অবস্থা ভারতের। টিকা থেকে হাসপাতালের বেড, অক্সিজেন থেকে ওষুধ, সব কিছুই প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিরোধীরা এই বিপর্যয়ের দায় ঠেলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। বীরভূম থেকে মমতা ব্যানার্জি … Read more

কমিশন-DM-SP’র হোয়াটসঅ্যাপ চ্যাটে তৃণমূলকে নিয়ে কী কথা? ফাঁস করলেন মমতা

সুদীপ জৈন, বিবেক দুবের সঙ্গে DM-SP’দের হোয়াটসঅ্যাপ চ্যাট বলে দাবি করে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা ব্যানার্জি। শনিবার বীরভূমের ১১ প্রার্থীর হয়ে ভার্চুয়াল প্রচারে মমতা হাতে কিছু কাগজ দেখিয়ে দাবি করেন এটা হোয়াটসঅ্যাপ চ্যাটের কথোপকথন।  তৃণমূল নেত্রীর অভিযোগ, এই চ্যাটে স্পষ্ট, কমিশন পুলিশকে কাজে লাগিয়ে ভোটের আগের দিন তৃণমূল কর্মীদের গ্রেফতার করছে। তৃণমূল কর্মীদের গুন্ডা বলে … Read more

বিজেপি ৭০, কংগ্রেস-সিপিএম মিলে আরও ২০-২৫, কমিশন-প্রশাসনকে বিঁধে রেজাল্ট আউট মমতার

কমিশন থেকে প্রশাসনকে বিঁধে বীরভূমে কর্মিসভা সারলেন তৃণমূল নেত্রী। সুদীপ জৈন, বিবেক দুবে এবং এসপি-ডিএমদের হোয়াটসঅ্যাপ চ্যাট বলে দাবি করে কিছু কাগজ তুলে ধরে মুখ্যমন্ত্রীর চাঞ্চল্যকর অভিযোগ, প্রিভেন্টিভ ডিটেনশনের নামে ভোটের আগে তৃণমূলের কর্মীদের গ্রেফতার করছে কমিশন। বিজেপির কথা শুনেই এটা করছে ওরা, অভিযোগ মমতার।  ওই কাগজের সূত্রে মমতা ব্যানার্জি বলেন, আমি সুপ্রিম কোর্টের সাংবিধানিক … Read more

কমিশনের নির্দেশ মেনে সভা বাতিল মমতার, করবেন ভার্চুয়াল সভা

mamata

মিটিং-মিছিলে কমিশনের নিষেধাজ্ঞা জারির পর সভা বাতিলের কথা ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। বাকি দু’দফার প্রচারের জন্য সমস্ত জনসভা বাতিল করলেন তৃণমূল নেত্রী। ২২ এপ্রিল ট্যুইটে এই সিদ্ধান্ত জানান। এরপর সমস্ত কর্মসূচি ভার্চুয়ালি করবেন মমতা। কখন ভার্চুয়াল জনসভা করবেন তা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। In the wake of upsurge in #COVID19 cases across the country and … Read more

সেশনের ১০ ভাগের ১ ভাগ পারদর্শিতা দেখাতে পারবে কি আজকের কমিশন? চূড়ান্ত অসন্তুষ্ট প্রধান বিচারপতি

নির্বাচন কমিশনের কাজে চূড়ান্ত অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি বলেছেন, কমিশনের চূড়ান্ত ক্ষমতা আছে কিন্তু বাস্তবে তার কোনও প্রয়োগ দেখতে পাচ্ছি না। টি এন সেশনের আমলের ১০ ভাগের ১ ভাগ পারদর্শিতা কি আজকের কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেখাতে পারবে? আমরা সন্দিহান। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ কমিশন শুধু সার্কুলার দিয়ে দায় সারছে। বাকিটা জনগণের উপর ছেড়ে দিচ্ছে নির্বাচন … Read more

প্রাণ আগে না নির্বাচন? একান্তই করাতে হলে ভোট হোক রমজানের পর, কমিশনকে চিঠি অধীরের

ইতিমধ্যেই রাজ্যে করোনা দ্বিতীয় ঢেউ আঁচড়ে পড়েছে। লাগামছাড়া সংক্রমণ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। তৃণমূল নেত্রী মমতা‌ ব্যানার্জির পর এবার কমিশনে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। চিঠিতে করোনা নিয়ে তাঁর উদ্বেগের কথা লেখেন। তাঁর প্রশ্ন, কোডিভ পরিস্থিতিতে কোনটা জরুরি সাধারণ মানুষের জীবন না, নির্বাচন? দেশে হুহু করে করোনা সংক্রমণ বাড়ছে। পশ্চিমবঙ্গও তার … Read more

সন্ধে ৭ টা থেকে ২৪ ঘণ্টা প্রচারে নিষেধাজ্ঞা তৃণমূলের সুজাতা ও বিজেপির সায়ন্তনের

প্ররোচনামূলক মন্তব্যের প্রেক্ষিতে ২৪ ঘণ্টা প্রচারে নিষেধাজ্ঞা তৃণমূলের সুজাতা মণ্ডল ও বিজেপির সায়ন্তন বসুর। রবিবার সন্ধে ৭ টা থেকে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। সোমবার সন্ধে ৭ টা পর্যন্ত তাঁরা প্রচার করতে পারবেন না।  এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দিলীপ ঘোষ, রাহুল সিনহাকে সেন্সর করেছে কমিশন।  এবার সুজাতা মণ্ডল ও সায়ন্তন বসু, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার আওতায় … Read more

কমিশনের সর্বদল: বিধি মেনে প্রচারে সায় সব দলের, বদল নেই সূচিতেও

কঠোর ভাবে করোনা বিধি মেনে চলবে প্রচার। আপাতত বদল নেই ভোট সূচিতেও। সর্বদলীয় বৈঠকের পর জানিয়ে দিল নির্বাচন কমিশন। তৃণমূল নেত্রীর দাবি ছিল, বাকি দফাগুলোর ভোট একদিনে করার। কমিশন সেই প্রস্তাব খারজ করেছে। পাশাপাশি ভার্চুয়াল প্রচারের কমিশনের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে বিজেপি। সব মিলিয়ে ভয়াবহ করোনা আবহেও ভোট চলবে আগের সূচি মেনেই।  শুক্রবার বেদী ভবনে কমিশনের … Read more

বাকি দফাগুলোর ভোট করা হোক একদিনে, কমিশনকে আর্জি Mamata’র

করোনা পরিস্থিতির জেরে বাকি দফার ভোট একদিনে করার আর্জি জানালেন (Mamata Banerjee) মমতা ব্যানার্জি। পয়লা বৈশাখে তিনি কমিশনের কাছে এই আর্জি জানিয়েছেন।  অতিমারি পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ৮ দফায় ভোট করানোর সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি। বিপুল সংখ্যায় সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে আমি কমিশনের কাছে আর্জি জানাচ্ছি ভোটের বাকি দফাগুলোকে একসঙ্গে করে ভোট করানো হোক। এর ফলে আরও … Read more

রাহুল সিনহা: কমিশন প্রচার করতে বারণ করেছে, বাজার করতে নয়!

শীতলকুচি নিয়ে বিকৃত মন্তব্যের জেরে নির্বাচন কমিশন ৪৮ ঘন্টা ব্যান করে হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে। নিষেধাজ্ঞা চলাকালীন বুধবার সকালে বাজার করতে বেরোন তিনি। বাজারে গিয়ে জিনিসপত্র কেনার পাশাপাশি ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন হাবড়ার বিজেপি প্রার্থী। বিধিভঙ্গের অভিযোগের বিরুদ্ধে হাবড়ার বিজেপি প্রার্থী জানান, অনেক দিন পর বাজার করতে বেরোলাম। ভোট নিয়ে ব্যস্ত থাকায় … Read more

৪৮ ঘণ্টা রাহুল সিনহার উপর প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের

কেন্দ্রীয় বাহিনী ৪ জনের জায়গায় ৮ জনকে মেরে দিলেও চিন্তার কোনও কারণ ছিল না। এই মন্তব্যের জন্য বিজেপির হাবড়ার প্রার্থী রাহুল সিনহার উপর ৪৮ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি হল।  সূত্রের খবর, মঙ্গলবার বেলা ১২ টা থেকে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি থাকবে। 

নিষেধাজ্ঞার প্রতিবাদে গান্ধী মূর্তিতে ধরনায় বসছেন মমতা, জানালেন ট্যুইট করে

কমিশনের নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের প্রতিবাদে ধরনায় বসছেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, তাঁর উপর নিষেধাজ্ঞার জারির পরই ধরনায় বসার সিদ্ধান্ত নেন মমতা ব্যানার্জি। জানা যাচ্ছে, মঙ্গলবার বেলা ১২ টায় গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসবেন তৃণমূল নেত্রী ।  To protest against the undemocratic and unconstitutional decision of the Election Commission of India, I will sit on dharna … Read more

আজ রাত ৮ টা থেকে ২৪ ঘণ্টা মমতা ব্যানার্জির প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের

Mamata Banerjee Finalising

সোমবার রাত ৮ টা থেকে মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টা প্রচার করতে পারবেন না মমতা ব্যানার্জি। এর আগে মমতাকে নোটিস পাঠিয়েছিল কমিশন। সেই নোটিসের উত্তরে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। তাই বাংলার মুখ্যমন্ত্রীর প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।

৩ দিন আটকাবে চতুর্থ দিন হাজির হব, নিষেধাজ্ঞা নিয়ে বললেন মমতা, ভিডিও কলে কথা

কোচবিহারে প্রবেশে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। তাই শিলিগুড়ি পৌঁছেও শীতলকুচি যাওয়া হল না মমতা ব্যানার্জির। তৃণমূলের অভিযোগ, মমতাকে আটকাতেই কমিশন এই সিদ্ধান্ত নিল।  এদিকে কমিশনের সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী ট্যুইটে লিখেছেন, কমিশনের উচিত মডেল কোড অফ কন্ডাক্টের নাম বদলে মোদী কোড অফ কন্ডাক্ট করে দিক। তারপর তৃণমূল নেত্রীর চ্যালেঞ্জ, বিজেপি … Read more

WB Election 2021: শীতলকুচি যাচ্ছেন মমতা, অমিত শাহের ইস্তফা দাবি

Mamata Banerjee Finalising

ভোটের লাইনে গিয়ে গুলি চালিয়েছে দিল্লির পুলিশ। হেরে গেছে বুঝে চক্রান্ত করছেন অমিত শাহ। আমি অনেক দিন ধরে বলছি, আজ প্রমাণ হয়ে গেল। অমিত শাহের ইস্তফা চাই। বনগাঁর সভা থেকে সুর চড়ালেন মমতা ব্যানার্জি। শনিবারই উত্তরবঙ্গ রওনা হচ্ছেন মমতা। রবিবার যাবেন শীতলকুচির ঘটনাস্থলে।  শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর ঘটনায় উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতির। এবার … Read more

Mamata: যত কেস দেবে তত দীর্ঘজীবী হব… জানেন কমিশনকে কী জবাব দিচ্ছেন তৃণমূল নেত্রী?

ভোট চলাকালীন নরেন্দ্র মোদী বাংলায় এসে প্রচার করছেন। তাঁর বেলা বিধি ভঙ্গ হয় না? যত দোষ আমার বেলায়!  এবার মোদী অস্ত্রেই কমিশনকে বিঁধলেন মমতা। বললেন, মোদী করেছেন বলেই করেছি। উনি না করলে করতাম না। পাশাপাশি কমিশনকে নিশানায় এনে মমতার মন্তব্য, আমাকে ওরা যত কেস দেবে, আমি তত দীর্ঘজীবী হব। তারপরই মুখ্যমন্ত্রী টানেন মোদীর প্রসঙ্গ।  চতুর্থ … Read more