Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

ভোটের মুখে তড়িঘড়ি উত্তর দিনাজপুরের সভাপতি বদল BJP’র, কারণ কী?

ভোটের মুখে তড়িঘড়ি উত্তর দিনাজপুরের সভাপতি বদল BJP’র, কারণ কী?

রাজ্যের ভোট পর্ব মধ্য গগনে। এমন সময় উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হল।

মঙ্গলবার রাজ্য বিজেপির সভাপতি একটি বিজ্ঞপ্তি জারি করেন। সেই বিজ্ঞপ্তিতে জেলা সভাপতি বদলের বিষয়টি জানানো হয়। এই ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে শুরু জোরদার চর্চা। মঙ্গলবার ইসলামপুরে রোড শো করতে এসেছিলেন অমিত শাহ। তার মধ্যেই সাংগঠনিক রদবদল নিয়ে প্রশ্ন উঠেছে বিজেপির অন্দর মহলে।

রদবদল নিয়ে বিশ্বজিৎ লাহিড়ী জানান, দল যদি তাঁকে সরিয়ে অন্য কাউকে যোগ্য বলে মনে করে, তাতে তাঁর কোনও আপত্তি নেই। কারণ দল নিশ্চয়ই বুঝেছে এই পদে অন্য কাউকে বসাতে হবে৷ পাশাপাশি তিনি বলেন, পদ থাকুক বা না থাকুক তিনি দলের হয়েই নির্বাচনের কাজ চালিয়ে যাবেন।

আরও পড়ুন: Bengal Weather Update: বর্ষা ঢুকলেও গরমে হাঁসফাঁস কলকাতা, বিকেলেই কালবৈশাখীর শঙ্কা ৫ জেলায়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal