দিনভর বাংলায় প্রচার সারলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বুধবার জেপি নাড্ডা প্রথম জনসভা করেন রাজারহাটে। সেখান থেকে বনগাঁয় রোড শো সেরে কাঁটোয়ায় জনসভা করেন। এরপর জামালপুরে যান।
উত্তর বর্ধমানের জামালপুরে প্রথমে রোড শো করেন নাড্ডা। এর পর নেতাজি ফুটবল মাঠে প্রচার সভা করেন।
বিজেপির সর্বভারতীয় সভাপতিকে দেখতে এদিন ভিড় জমিয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা।
আরও পড়ুন: বারবার দিল্লির ফোনেও বদলালো না মন, ঘাসফুলেই ফিরলেন মুকুল
রাজারহাটের জনসভায় ব্যানার্জিকে নিশানা করে নাড্ডা বলেছিলেন, শীতলকুচিতে বিজেপি কর্মী আনন্দ বর্মনকে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা। তাঁর অভিযোগ, আনন্দ বর্মনের মৃত্যু নিয়ে এখনও নীরব মুখ্যমন্ত্রী।