তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন মঙ্গলবার ট্যুইটে কলকাতা টিভির একটি ভিডিও ফুটেজ শেয়ার করেন। ভিডিও ফুটেজটি শীতলকুচির বলে দাবি সাংসদের।
ভিডিও ফুটেজ শেয়ার করে ডেরেক লেখেন, এই ফুটেজ মোদী, শাহ এবং কমিশনের পর্দা ফাঁস করছে। শীতলকুচিতে ঠান্ডা মাথায় কয়েকজন নির্দোষ নাগরিককে গুলি করে খুন করা হয়েছে।
BIG! EXPOSED. SHAME.
আরও পড়ুন: আচমকা নবান্নে শোভন-বৈশাখী, গেলেন ১৪ তলায়; তৃণমূলে ফেরা নিয়ে জোর জল্পনা
VIDEO footage which expose Modi-Shah and the Election Commission like never before. #Sitalkuchi Cold blooded massacre of innocent citizens. Shot. Killed.
First video. WATCH https://t.co/vlsBpbWSbt
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) April 14, 2021
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর শপথবাক্য পাঠ নিয়ে রাজ্য-রাজ্যপালের সংঘাত, রাজ্যের আবেদন মানলেন না রাজ্যপাল
ফুটেজটিতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন উত্তেজিত জনতা হাতে লাঠি নিয়ে বুথের পাশে ঘুরে বেড়াচ্ছেন, এদিক ওদিক ছোটাছুটি করছেন। চিৎকার, কান্না ভেসে আসছে। কিছুক্ষন পরেই দেখা যায় দু’জন রাস্তায় পড়ে। তাঁদের মধ্যে একজনের বুক রক্তে ভেসে যাচ্ছে। ভিডিওতে মাঝে দু’একবার গুলির শব্দও শোনা যায়।
ভিডিওটির সত্যতা TheBengalstory যাচাই করেনি।




