Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
23 June 2026

মৃতরা যখন ফিরবে না তাহলে মৃতের সংখ্যা নিয়ে কথা বলে লাভ কী? মন্তব্য হরিয়ানার মুখ্যমন্ত্রী খট্টরের

মৃতরা যখন ফিরবে না তাহলে মৃতের সংখ্যা নিয়ে কথা বলে লাভ কী? মন্তব্য হরিয়ানার মুখ্যমন্ত্রী খট্টরের

কতজন মারা গিয়েছেন, সেই তত্ত্ব নিয়ে আলোচনা করে কী লাভ যখন মৃতদের ফেরার আর আশা নেই? প্রশ্ন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের। তিনি বলেন, আমাদের এই মুহূর্তে উচিত যাঁরা সংক্রমিত তাঁদের সুস্থ করা।

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারের হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেন, এই ভয়াবহ পরিস্থিতিতে পরিসংখ্যান নিয়ে লড়াই করার সময় নেই। রাজ্যের মানুষকে করোনা মুক্ত করাই আমাদের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত।

হরিয়ানা সরকারের বিরুদ্ধে অভিযোগ, দৈনিক বুলেটিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের যে সংখ্যা দিচ্ছে, বাস্তবে মৃতের সংখ্যা তার চেয়ে বহুগুণ বেশি। এই অভিযোগের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যত চিৎকার করুন, যাঁরা মারা গিয়েছেন তাঁরা আর ফিরে আসবেন না। আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছি তাঁদের বাঁচাতে। মৃতের সংখ্যা বেশি না কম এই নিয়ে অহেতুক তর্কের মানে হয় না।

আরও পড়ুন: আদানি গোষ্ঠীর দুটি মামলা নিয়ম না মেনে অবকাশকালীন বেঞ্চে ফয়সালা হল কেন, প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবী দাভের

আরও পড়ুন: প্রয়াত কিংবদন্তী শিল্পী বিরজু মহারাজ

সোমবার হরিয়ানায় করোনায় মৃত্যুর সংখ্যা সবথেকে বেশি। সেখানকার রাজ্য সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, এদিন করোনা আক্রান্ত হয়ে ৭৫ জনের মৃত্যু হয়েছে। হরিয়ানায় সোমবার নতুন পজেটিভ কেসের সংখ্যা ১১,৫০৪ জন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation