মমতা ব্যানার্জিকে বিজেপি নেতারা যে ভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন, অভিষেক ব্যানার্জিকে নানা ভাবে হেনস্থা করার চেষ্টা করেছেন, বাংলার সাধারণ মানুষকে অপমান করেছেন। মানুষ তারই প্রতিবাদে রায় দিয়েছেন। গণনার প্রাথমিক প্রবণতা দেখে প্রতিক্রিয়া, তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জির।
তিনি এদিন আরও বলেন, আজকের ফলাফল থেকে পরিষ্কার বাংলার মানুষ বহিরাগতদের চাননা।
গেরুয়া শিবিরকে তাঁর কটাক্ষ, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বাংলায় বার বার এসেছেন, শুধু যাওয়া- আসা করেছন, বিনিময়ে বাংলার মানুষ কী পেয়েছে? তাঁর দাবি, বিজেপি হোর্স পাইপের মত অর্থবিলি করেছে।
আরও পড়ুন: বাড়ছে না বাস ভাড়া, জানিয়ে দিল রাজ্য, মানতে নারাজ বাস মালিকপক্ষ
শেষ পাওয়া খবর অনুযায়ী, ২৯২ টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে ২০৭ টিতে। বিজেপি ৮১ টি আসনে।
আরও পড়ুন: মমতা: আমি হাতজোড় করে বলব মাস্কটা পরুন




