Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
1 July 2026

WB Election 2021 Result LIVE: বারমুডা পরবো না আমরা! দিলীপ ঘোষকে খোঁচা স্বস্তিকা-পরমব্রতর

WB Election 2021 Result LIVE: বারমুডা পরবো না আমরা! দিলীপ ঘোষকে খোঁচা স্বস্তিকা-পরমব্রতর

তৃতীয়বারের জন্য সরকার গড়ছেন মমতা ব্যানার্জি। ভোট গণনাকে কেন্দ্র করে ভোট বাজারে বিজেপির বিরুদ্ধে বহু মিম ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। কিন্তু এবার আর মিম নয়, সরাসরি ট্যুইট করে কটাক্ষ করলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবং পরমব্রত চ্যাটার্জি।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যকে হাতিয়ার করে দিলীপ ঘোষকেই কটাক্ষ করে টুইট করলেন স্বস্তিকা মুখার্জি। লিখেছেন, আমরা আজকে একটু #বারমুডা পরব না? #বারমুডা পরবো না আমরা?

বিধানসভা নির্বাচনের আগে মমতাকে ব্যক্তিগত আক্রমণ করে দিলীপ ঘোষ বলেছিলেন, মমতা ব্যানার্জির বারমুডা পরা উচিত। একজন মেয়ে হয়ে আর এক মেয়ের অপমানে যোগ্য জবাব দিলেন অভিনেত্রী স্বস্তিকা।

আরও পড়ুন: দুর্নীতি ও প্রতারণার মামলায় মুকুল রায়কে নোটিস পাঠাল কলকাতা পুলিশ

অন্যদিকে, দিলীপ ঘোষকে পরোক্ষভাবে আক্রমণ করে পরমব্রত চ্যাটার্জি ট্যুইট করে লিখলেন, আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক!

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারে গিয়ে দিলীপ ঘোষ সিনেমা জগতের শিল্পীদের নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন। টলি জগতের অভিনেতা-অভিনেত্রীদের রগড়রে দেওয়া মতো মন্তব্য করেছিলেন।

বাংলায় জিতছেন মমতা ব্যানার্জি। ইতিমধ্যেই নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর জয়ের খবর এসেছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal