Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
3 July 2026

করোনা মোকাবিলায় পথে মমতা, হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

করোনা মোকাবিলায় পথে মমতা, হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে একাধিক পদক্ষেপ গ্রহণের পর এবার হাসপাতাল পরিদর্শনে বেরলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। খতিয়ে দেখলেন হাসপাতালগুলির পরিকাঠামো। করোনা নিয়ে তাদের কী পরিকল্পনা তাও জানলেন।

প্রথমে শম্ভুনাথ হাসপাতালে গিয়ে হাসপাতাল সুপার এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মমতা। সেখান থেকে যান ভবানীপুর পুলিশ হাসপাতালে। মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম এবং কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা‌।

বুধবার শপথগ্রহণের পর নবান্নে প্রথম সাংবাদিক বৈঠক করেন। সেখানে করোনা মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ করলেন মমতা ব্যানার্জি। বাংলায় সম্পূর্ণ লকডাউন না করেও একাধিক বিধিনিষেধ জারি করা হয়।

আরও পড়ুন: মমতার প্রথম প্রতিক্রিয়া: বাংলার মানুষের জয় হল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal