Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
24 June 2026

প্রতিবারই এড়িয়ে গেছেন হাজিরা, তৃতীয়বারের জন্য শীতলকুচিকাণ্ডে ৬ জওয়ানকে তলব সিআইডির

প্রতিবারই এড়িয়ে গেছেন হাজিরা, তৃতীয়বারের জন্য শীতলকুচিকাণ্ডে ৬ জওয়ানকে তলব সিআইডির

হাজিরা এড়িয়েছেন শীতলকুচি কাণ্ডে গুলি চালনায় অভিযুক্ত ৬ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ফের কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে তলব করল সিআইডি। ২৫ মে থেকে ২ জুনের মধ্যে তৃতীয়বার তলব করা হয়েছে তাঁদের। এর আগে দু’বার ভবানী ভবনে হাজিরা দিতে আসেনি জওয়ানরা। করোনার কারণ দেখিয়ে ভার্চুয়াল হাজিরার আর্জি জানিয়েছিলেন। সেই আর্জি মানেনি সিআইডি।

গত ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটের দিন, কোচবিহারের শীতলকুচি কেন্দ্রের ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ গিয়েছিল ৪ জনের। মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটের পর সিআইডি তদন্ত করে সত্য প্রতিষ্ঠা হবে। ভোট মিটতেই সিট গঠন করে তদন্ত শুরু করে দিয়েছে সিআইডি।

ইতিমধ্যেই মাথাভাঙা থানার আইসি এবং অন্যান্য পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। মঙ্গলবারই কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকেও তলব করা হয়েছিল। মাথাভাঙা থানার আইসিকে জিজ্ঞাসাবাদের পর দেবাশিস ধর ও মাথাভাঙার এসআইকেও তলব করা হয়। এরআগে এসডিপিও সুরজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন: ‘লক্ষ্য সোনার বাংলা’ গণ মতামত নিতে ২৯৪টি বিধানসভায় বিজেপির ডিজিটাল ভ্যান 

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, কেন্দ্রীয় বাহিনীর অভিযুক্ত কর্মীরা যে সিআইডির তলবে ভবানী ভবনে আসবেন না তা এক প্রকার প্রত্যাশিতই ছিল। সিআইডি এবার শেষবার তলব করল। এবারও গরহাজির থাকলে আদালতের দরজা খোলা আছে, মনে করেন পর্যবেক্ষক মহলের একটি অংশ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal