হঠাৎ অসুস্থ তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে কলকাতার ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি হয়েছে। চিকিৎসার জন্য বোলপুর থেকে কলকাতার আনা হয়েছে তাঁকে।
সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বুধবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল দেখে বৃহস্পতিবার দুপুর নাগাদ তড়িঘড়ি কলকাতায় নিয়ে আসা হয়।
জানা গেছে, অনুব্রত মণ্ডলের শরীরে কোভিডের উপসর্গ ছিল। হাসপাতালে ভর্তি করার পর তাঁর করোনা পরীক্ষা করা হয়েছে।
আরও পড়ুন: জোর কদমে শুরু বর্ষা, মঙ্গলেও জেলায় জেলায় বৃষ্টি; আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়ায় ?




