নির্ধারিত সময়ের পরেই বর্ষা ঢুকছে দেশে। আগামী বৃহস্পতিবার থেকে বর্ষার মরশুম শুরু কেরলে। বর্ষার আগেই প্রাক বর্ষায় ভিজল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলা।
রবিবার ভ্যাপসা গরমের পর সোমবার ভোররাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপূর আবহাওয়া দফতর।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বেশ সক্রিয় হয়ে ওঠার জেরেই পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন প্রাক্ বর্ষার বৃষ্টি চলতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: রাজীব কুমারের খোঁজে আলিপুর আইপিএস মেস থেকে রুবির মোড়ে ভিভান্তা হোটেল, শহরজুড়ে সিবিআইয়ের তল্লাশি
কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি মিলবে না স্বস্তি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।




