Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

‘কে আপন কে পর’ ধারাবাহিকের মা-ছেলের প্রেম তুঙ্গে! ছেলের সঙ্গে গোপনে প্রেম করছেন জবা?

‘কে আপন কে পর’ ধারাবাহিকের মা-ছেলের প্রেম তুঙ্গে! ছেলের সঙ্গে গোপনে প্রেম করছেন জবা?

সন্ধ্যে ৬ টা বাজলেই, ঘরের মা-কাকিমারা হাতের কাজ ফেলে রেখে ডুব দেন সিরিয়ালে। ধারাবাহিক সাধারণ মানুষের মনোরঞ্জনের একটি অন্যতম উৎস। তবে বেশ কিছু ধারাবাহিক আছে যা শেষ হবার পরেও মানুষের মনে রয়ে যায়। তার মধ্যে অন্যতম ধারাবাহিক ‘কে আপন কে পর’।

স্টার জলসায় ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ধারাবাহিক ‘কে আপন কে পর’ ২০১৬ সালে পথ চলা শুরু করেছিল। ২০১৬ থেকে ২০২০ একটানা চার বছর চলেছিল এই ধারাবাহিকটি। চলতি সময়ে প্রায় প্রত্যেক সপ্তাহে TRP তালিকার শীর্ষে এক নম্বরে ছিল ধারাবাহিকটি।

কে আপন কে পর ধারাবাহিকের মূল চরিত্রে দেখা গিয়েছিল বিশ্বজিৎ ঘোষ এবং পল্লবী শর্মাকে। পল্লবী শর্মার প্রথম পদক্ষেপ ছিল এই ধারাবাহিকটি। এবং ‘জবা’ চরিত্রটিতে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।

আরও পড়ুন: চূড়ান্ত সফল ‘শ্রীময়ী’র হিন্দি রিমেক ‘অনুপমা’! প্রতি এপিসোডে এবার ৩ লক্ষ টাকা পারিশ্রমিক পাবেন হিন্দি ‘শ্রীময়ী’ রুপালি গঙ্গোপাধ্যায়, দেড় লক্ষ পারিশ্রমিকে খুশি নন অভিনেত্রী

সেই জবাকে নিয়েই নেট পাড়া মেতে উঠল জবা ও তার ছেলের প্রেম কাহিনীতে। ‘কে আপন কে পর’ ধারাবাহিকটিতে জবার ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল ইন্দ্রনীল চ্যাটার্জিকে। বর্তমানের টলি পাড়ার গুঞ্জন তাঁদের দুজনের মধ্যে বিশেষ কোনও সম্পর্ক গড়ে উঠেছে। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় পল্লবী ও ইন্দ্রনীলের একসঙ্গে একটি ছবি ভাইরাল হয়েছে। যা দেখেই জল্পনা-কল্পনা শুরু করে দিয়েছেন নেটিজনরা।

 

এর আগেও বাংলাদেশী গায়ক নোবেলের সাথে জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী। ফলে একাধিক ট্রোলের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। একবার নতুন করে জল্পনায় জড়ালেন জবা।

নেট দুনিয়ায় প্রকাশ্যে আসা পল্লবী-ইন্দ্রনীলের ছবিতে কু মন্তব্য করতে ছাড়েনি একাংশ নেটিজন। কমেন্ট বক্সে এক ব্যক্তি কমেন্ট করে জানিয়েছেন, এই ছবিটা দেখলে আমার মা কখনই বিশ্বাস করবে না যে এনারা মা ছেলে ছিলেন।

কিন্তু পল্লবী-ইন্দ্রনীলের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন রটেছে তা কতটা ভুল, তা ইন্দ্রনীলের ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই বোঝা যাবে। বর্তমানে ইন্দ্রনীল এবং মডেল মৌ সরকার রিলেশনশিপে রয়েছেন। তাঁরা প্রায়ই একসঙ্গে ছবি পোস্ট করছেন নিজ নিজ ইনস্টাগ্রামে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment