Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
24 June 2026

‘কৃষ্ণকলি’র নিখিলের জন্মদিনে অনুরাগীদের হাতে লেখা শুভেচ্ছা বার্তা

‘কৃষ্ণকলি’র নিখিলের জন্মদিনে অনুরাগীদের হাতে লেখা শুভেচ্ছা বার্তা

আজ নিখিলের জন্মদিন। না ঠিক নিখিল নয়, তাঁর আসল নাম নীল ভট্টাচার্য। তবে কৃষ্ণকলি ধারাবাহিকে শ্যামার স্বামী ‘নিখিল’ হিসেবেই তিনি বেশি খ্যাত। তাঁর আরও একটি পরিচয় আছে। বাস্তবে তিনি খড়কুটো ধারাবাহিকের অভিনেত্রী তৃণা সাহার স্বামী।

উইকিপিডিয়া বলছে, ৮ জুন নীল ভট্টাচার্যের জন্মদিন। ৩১ এ পা দিলেন অভিনেতা।

ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় অভিনেতার বিশাল ফ্যানবেস তৈরি হয়েছে। প্রিয় অভিনেতার জন্মদিন বলে কথা। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে না এমনটা আবার হয় নাকি! রাত বারোটা বাজতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানোর ঝড় উঠেছিল।

আরও পড়ুন: ‘মিঠাই’য়ের সেটে আচমকাই গোলাপ হাতে হাজির এক তরুণী! হাঁটু মুড়ে বসে প্রেম নিবেদন করলেন ‘সিদ্ধার্থ’ ওরফে আদৃত রায়কে! সিরিয়ালের মত‌ই প্রেমপ্রস্তাব পেলেন আদৃত রায়, আদৃতকে গোলাপ দিলেন মহিলা ভক্ত

ইনস্টাগ্রামে অভিনেতার এক ফ্যানপেজের তরফে একাধিক শুভেচ্ছা বার্তা শেয়ার করা হয়েছে। তবে অনেকের মধ্যেও একটি অভিনন্দন বার্তা ছিল আলাদা।কী ছিল সেখানে? আজকের এই ডিজিটাল যুগে সকলে যখন হোয়াটস অ্যাপ বা ফেসবুক, ইনস্টাগ্রাম মারফৎ শুভেচ্ছা সারতে ব্যস্ত। তখন সেখানে নীলের অনুরাগীরা হাতে লিখে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

উত্তরবঙ্গের আসাম থেকে দক্ষিণবঙ্গের কলকাতা এমনকি ওপর বাংলার মানুষও হাতে লেখা চিঠিতে জন্মদিনের শুভেচ্ছে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার পর্দায় ডিজিটাল বার্তার ভিড়ে কোথাও যেন একটা বিশেষ হয়ে উঠেছে এই বার্তাগুলি।

নীলের অনুরাগীর শুভ জন্মদিনের পাশাপাশি অভিনেতার সুস্থতা, ও উন্নতির কামনা করেছেন।

আরও পড়ুন: ‘বুড়ি’ বলা ভুলে যান! এই বয়সেও রুপে সৌন্দর্যে নজর কাড়ছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার! তবুও বারবার নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে সুপারস্টার অভিনেত্রী ইন্দ্রানী হালদার কে

 

প্রসঙ্গত, নীল ভট্টাচার্য ও তাঁর স্ত্রী তৃণা সাহা মিলে সম্প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যশে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষগুলির দিকে। এছাড়াও লকডাউনে পথশিশুদের জন্যও সাহায্যের হাত বাড়িয়েছেন অভিনেতা। ৫০০ খাবারের প্যাকেট বিলি করেছেন নব বিবাহিত দম্পতি। পাশাপাশি, মাস্ক ও স্যানিটাইজারও বিতরণ করেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment