Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

পরনে কালো সুইমিং শুট, জলপরী হয়ে জলকেলি করছেন ঋতাভরী এবং তাঁর সঙ্গী

পরনে কালো সুইমিং শুট, জলপরী হয়ে জলকেলি করছেন ঋতাভরী এবং তাঁর সঙ্গী

আপাতত লকডাউনে সবাই গৃহবন্দি। সেলিব্রিটি থেকে আমজনতা সবারই গণ্ডি নিজের ঘর আর কমপ্লেক্স। সেক্ষেত্রে ঋতাভরীও ব্যতিক্রম নন। গত সপ্তাহে তিনি ভাল দিনের অপেক্ষায় একটি সাদা-কালো ছবি শেয়ার করেছিলেন নিজের টাইম লাইনে। এবার নিজের মন ভাল রাখতে নিজেই উদ্যোগি হয়ে বান্ধবী মধুজার সঙ্গে নেমে পড়লেন সুইমিং পুলে।

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী মাঝে মধ্যেই নিজের ইনস্টাগ্রামে সুইমিং পুলে সময় কাটানোর ছবি দেন। এবার নতুন দিনের, নতুন ছবি পোস্ট করলেন অভিনেত্রী। সেখানেও ধরে পড়ল বান্ধবীর সঙ্গে সুইমিং পুলে সময় কাটানোর ছবি।

ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর বন্ধু মধুজা ভৌমিকের সঙ্গে সুইমিং পুলে সময় কাটাচ্ছেন ঋতাভরী। কালো রঙের সুইমিং কস্টিউম অভিনেত্রীর পরনে। মধুজাও পরে আছেন কালোর উপরে আমেরিকার পতাকা আঁকা সুইমিং কস্টিউম। কানে দু’জনেরই ফুল গোঁজা।

আরও পড়ুন: আবার বিয়ের পিঁড়িতে গঙ্গারাম! ষ্টার জলসা ধারাবাহিকের ২ টো বিয়ের নতুন প্রোমো নিয়ে ট্রোলের মুখে চ্যানেল, ভাইরাল ভিডিও

 

ভিডিওর নীচে ক্যাপশনে জুড়েছেন, শুভ জন্মদিন পাগলি। বুধবার মধুজার জন্মদিন ছিল। আর তাই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ঋতাভরী।

সম্প্রতি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্ণিয়া থেকে স্নাতক হওয়া ঋতাভরী বুধবার নিজের প্রোফাইলে আরও একটি জলকেলির নিদর্শন তুলে ধরলেন।

কিছুদিন আগেই ঋতাভরীর প্রথম হিন্দি গানের অ্যালবাম ‘শাওন’ মুক্তি পেয়েছে। ওগো বঁধু সুন্দরী ধারাবাহিকের হাত ধরে টলিউডে ডেবিউ ঋতাভরী চক্রবর্তীর। এরপর টেলিভিশনের পর্দা ছেড়ে সরাসরি রুপোলি পর্দায় পা। এক দশকে প্রায় এক গুচ্ছ ছবি করছেন। শুধু টলিউড সিনেমা নয়, বলিউডেও তাঁর পাকাপাকি জায়গা তৈরি করে নিয়েছেন। শেষ থেকে শুরু, পারী, টিকিটাকা, চতুষ্কোণের মতো ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি, ‘ব্রক্ষ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করে দর্শক মহলে সারা ফেলে দিয়েছিলেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment