Gold ₹144,700/10g
Silver ₹242.21/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
6 July 2026

দীর্ঘদিনের প্রেম ভাঙল জনপ্রিয় জুটি গৌরব-জেসমিনের! তৃতীয় ব্যক্তির কারণেই কি ভেঙে গেল গৌরব-জেসমিনের মাখোমাখো প্রেম, খুল্লামখুল্লা লিভ-ইন এখন অতীত, প্রেম ভাঙল জনপ্রিয় টেলি জুটির

দীর্ঘদিনের প্রেম ভাঙল জনপ্রিয় জুটি গৌরব-জেসমিনের! তৃতীয় ব্যক্তির কারণেই কি ভেঙে গেল গৌরব-জেসমিনের মাখোমাখো প্রেম, খুল্লামখুল্লা লিভ-ইন এখন অতীত, প্রেম ভাঙল জনপ্রিয় টেলি জুটির

আবারো টলিপাড়ায় বিচ্ছেদ হলো জনপ্রিয় জুটির। বহুদিন ধরে টলিপাড়ায় তাদের প্রেমের সম্পর্কের ভাঙন শোনা গিয়েছিল। কয়েকবছর ধরেই তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। এমনকি সোশ্যাল মিডিয়াতেও নিজেদের প্রেমের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দী করেছিলেন এই জুটির। এবার বিচ্ছেদের কথা অকপটে স্বীকার করে নিলেন অভিনেত্রীর জেসমিন রায়। অনেকদিন ধরে টলিপাড়ায় তাদের বিচ্ছেদের কথা শোনা যাচ্ছিল এবারে সেই কথাটিই সত্যি প্রমাণ করলেন অভিনেত্রী।

দীর্ঘদিনের প্রেম এবং বন্ধুত্ব হঠাৎ করে কি কারনে ভেঙ্গে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে দর্শকমহলে। টলিপাড়ার আনাচে-কানাচে যাদের সব সময় দেখা যেত সোশ্যাল মিডিয়ায় যাদের প্রেমের ছিল তুঙ্গে তারা হঠাৎ আলাদা হয়ে যাওয়ায় অবাক হয়েছেন নেটিজেনরা প্রত্যেককে। আপাতত অভিনেত্রী জেসমিন স্বীকার করে নিয়েছেন যে তার সঙ্গে গৌরবের বিচ্ছেদের খবর সত্যি কিন্তু কী কারণে বিচ্ছেদ তা নিয়ে এখনো কোনো প্রশ্নের উত্তর দেননি অভিনেত্রী। অভিনেতাও এই বিষয়ে এখন কিছুই বলতে চাইছেন না।

জেসমিন ও গৌরব দুজনেই টলিপাড়ায় বেশ পরিচিত মুখ। অসংখ্য ধারাবাহিকে দুজকেই দেখা গেছে। অভিনেতা তাদের বিচ্ছেদ নিয়ে কিছু বলতে নারাজ। তবে তিনি সংবাদমাধ্যমকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বিচ্ছেদ নিয়ে তার কোনো বক্তব্য নেই তিনি শুধু এই টুকুই বলতে চান তারা দুজনেই নিজেদের ব্যাক্তিগত জীবনে ভালো আছেন। তবে টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে তৃতীয় ব্যাক্তির প্রবেশের কারণেই এই বিচ্ছেদ।

আরও পড়ুন: রেগে গিয়ে ক্যামেরার সামনেই বাবা সইফ কেই ঘুষি মেরে বসলো তৈমুর! ‘বদমেজাজী বাচ্চা’, কটাক্ষ নেটিজেনদের, ভাইরাল ভিডিও

কিছুদিন আগেই সান বাংলায় শুরু হয়েছে জেসমিনের নতুন ধারাবাহিক ‘আমার সোনা চাঁদের কণা’। সেখানে অভিনেত্রীকে অভিনেতা রবি শাহ র সাথে অভিনয় করতে দেখা যাচ্ছে। শোনা গিয়েছে তার সঙ্গেই নাকি নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তবে জেসমিন এই কথা উড়িয়ে দিয়ে বলেন ইন্ডাস্ট্রিতে এরকম নানান ধরনের কথা রটে। তার সবটাই সত্যি নয়। কিন্তু এই বিষয় নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment