Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

উত্তরীয় পরিয়ে মুকুল রায়কে তৃণমূলে ফেরালেন অভিষেক, মুকুল মানসিক শান্তি পেল, বললেন মমতা

উত্তরীয় পরিয়ে মুকুল রায়কে তৃণমূলে ফেরালেন অভিষেক, মুকুল মানসিক শান্তি পেল, বললেন মমতা

শেষ পর্যন্ত তৃণমূলে ফিরে এলেন মুকুল রায়। মাঝে কেটে গিয়েছে ৩ বছর ৯ মাস সময়। একুশের ভোটে বিজেপিকে উড়িয়ে দেওয়ার পর থেকেই মুকুলের ফেরার কথা ভাসছিল। শুক্রবার সেই জল্পনায় দাঁড়ি পড়ল। উত্তরীয় পরিয়ে মুকুল রাও ও ছেলে শুভ্রাংশু রায়কে তৃণমূলে স্বাগত জানালেন অভিষেক ব্যানার্জি।

দলনেত্রী মমতা ব্যানার্জি বললেন, মুকুল রায় আমাদের পরিবারের একজন। বিজেপি কড়া সম্ভব নয়। ওর শরীর খারাপ হয়ে যাচ্ছিলো। মমতা বলেন, আমি বলব মুকুল তৃণমূলে ফিরে একটু শান্তি পেল।

মমতা বলেন, যাঁরা ভোটের সময় তৃণমূলকে অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন, দল বদল করে গোদারই করেছেন তাদের দলে ফেরান হবে না। মুকুল তৃণমূলকে নিয়ে ভোটের সময় একটি কথাও বলেনি।

আরও পড়ুন: স্টেশনে ট্রেন থামার পর খুলল না দরজা, ক্ষোভ মেট্রো যাত্রীদের, কী বললেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal