Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
22 June 2026

বড় পর্দায় হিট জুটি! কী কারণে থমকে গেল দেব-শুভশ্রীর কেমিস্ট্রি?

বড় পর্দায় হিট জুটি! কী কারণে থমকে গেল দেব-শুভশ্রীর কেমিস্ট্রি?

সম্পর্ক ভাঙা বা নতুন সম্পর্ক গড়া টলিউড মহলে কোনো নতুন ঘটনা নয়। সেলিব্রেটিরা তাঁদের ব্যক্তিগত জীবনকে খানিকটা আড়ালে রাখতেই ভালোবাসেন। মানুষও আজব জীব! যেখানেই দেখে আড়াল-আবদাল সেই বিষয় নিয়ে বেশি আগ্রহ দেখাতে পছন্দ করেন। সে নতুন হোক বা পুরোনো। রোদে দিলে সন কাসুন্দিই টাটকা। সেরকমই পুরোনো কাসুন্দির মধ্যে রয়েছে ‘দেব শুভশ্রী’ র সম্পর্ক।

২০০৯ এ ‘চ্যালেঞ্জ’ ছবিতে প্রথম ডেবিউ শুভশ্রীর। সেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন দেব। এই ছবিতে জুটি বেঁধে কাজ করে দর্শকদের মন জয় করেছিলেন দেব-শুভশ্রী। ছবির সংলাপ, গান আর দুজনের প্রেমের কেমিস্ট্রি দর্শকদের মন কাড়েছিল। প্রথম ছবিতেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তাঁরা। তারপর থেকেই দর্শকদের পছন্দের জুটি হয়ে ওঠেন  দু’জন। বনেদী পরিবার থেকে উঠে আসা মেয়ের কাছে অভিনয় করা ছিল চ্যালেঞ্জের ব্যাপার। আর সেই চ্যালেঞ্জ নিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। দেবের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেন তিনি।

এরপর একে একে দর্শকদের হিট ছবি উপহার দিতে থাকে এই জুটি। ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’ র‌ মতন ছবিতে এক সঙ্গে কাজ করেছেন দেব-শুভশ্রী।

আরও পড়ুন: ‘ফ্যাশন সেন্স থাকলে শাঁখা পলাকেও সুন্দরভাবে ক্যারি করে স্টাইল আইকন হয়ে ওঠা যায় মধুবনীর মতো’! রিয়েলিটি শোয়ের মঞ্চে সর্বক্ষণ শাখা পলা পরে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন মধুবনী গোস্বামী! ভাইরাল ছবি

এক সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করছেন। ফলে স্বভাবিক ভাবেই টলিপাড়ায় গুঞ্জন ওঠে, এই দুজন একে অপরের সঙ্গে রিয়েল লাইফেও প্রেম করছেন। সেই গুঞ্জনের ঢেউ বিয়ে পর্যন্ত এগিয়ে যায়।

২০১৬ সাল পর্যন্ত দেব-শুভশ্রী জুটি বেঁধে চুটিয়ে কাজ করেছেন। কৌশিক গাঙ্গুলির ছবি ধূমকেতুতে অভিনয় করেন দু’জন। যদিও সেই সিনেমা আজও মুক্তি পায়নি। মাঝে কথা উঠেছিল শীঘ্রই মুক্তি পেতে চলেছে। কিন্তু তা করোনার কারণে স্থগিত হয়ে যায়।

ধুমকেতুর শুটিং শেষ হল। তাঁদের সম্পর্কে ফাটোল ধরতে শুরু করল। কিন্তু কী কারণে এত হিট জুটির মধ্যে কথা বন্ধ তা এখনও পরিষ্কার নয়। যদিও পুরোনো এক সাক্ষাৎকারে দেব স্বীকার করেছিলেন, শুভশ্রী তাঁর খুব কাছের মানুষ ছিলেন। এমনকি তিনি তাঁর জীবনের প্রেমের কাহিনীতে এই ধরণের মোড় প্রত্যাশা করেননি। অন্যদিকে, অভিনেত্রী শুভশ্রী জানিয়েছিলেন, দেবের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর অনেকটাই পরিণত হয়েছেন তিনি। কিন্তু আজও অজানা তাঁদের সম্পর্ক ভাঙনের কারণ!

আরও পড়ুন: নিজের কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন সুপারস্টার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, কাছের মানুষকে হারিয়ে শোকে বিহ্বল ঋতুপর্ণা সেনগুপ্ত

দেব এখন একজন প্রতিষ্ঠিত অভিনেতার পাশাপাশি ঘাটালের সাংসদ। তৃণমূলের হাত ধরেই তাঁর রাজনীতিতে পদক্ষেপ। এছাড়াও দেবের প্রেমের জীবনও বেশ বলিষ্ঠ। চুটিয়ে প্রেম করছেন বলিউডের নবাগত অভিনেত্রী রুক্মিণীর সঙ্গে। খুব শীঘ্রই তাঁরা বিয়ের পিড়িতে বসতে চলেছে বলে সূত্রের খবর।

অন্যদিকে, স্বামী পরিচালক এবং সাংসদ রাজ চক্রবর্তী ও তাঁদের ছেলে ইউভাঙ্কে নিয়ে সুখে সংসার করছেন শুভশ্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment