Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরে জোড়া মৃত্যুর ঘটনায় CESC কে শো কজ অরূপ বিশ্বাসের

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরে জোড়া মৃত্যুর ঘটনায় CESC কে শো কজ অরূপ বিশ্বাসের

জমাজলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর দু’দিন কলকাতায় প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। এবার কর্তব্যে গাফিলতির অভিযোগে CESC এর সংশ্লিষ্ট কর্মীদের শো কজ করল রাজ্য বিদ্যুৎ দফতর। দুটি ঘটনায় রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ৩ কর্মীকে শো কজ করেছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। 

এর আগে রাজভবনের সামনে তরুণের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনার পর পুরসভা তদন্ত কমিটি গড়েছে। এবার একই ঘটনার পর সরাসরি শো কজ করা হল সংশ্লিষ্ট কর্মীদের। 

গত বৃহস্পতিবার হরিদেবপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় জোকার বাসিন্দার। শুক্রবার পাটুলিতে জমা জলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়ে এক যুবকের। দুটি ঘটনাতেই CESC এর দায়িত্বপ্রাপ্ত কর্মীদের শো কজ করা হয়। 

আরও পড়ুন: চলে গেলেন সত্যজিতের ‘সোমনাথ’; প্রয়াত অভিনেতা প্রদীপ মুখার্জি 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal