Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
2 July 2026

আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি যোগ দিলেন তৃণমূলে, মুকুলের হাত থেকে তুলে নিলেন পতাকা

আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি যোগ দিলেন তৃণমূলে, মুকুলের হাত থেকে তুলে নিলেন পতাকা

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতি শ্রী গঙ্গাপ্রসাদ শর্মা। রবিবারই তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তৃণমূলে যোগ দিতে চলেছেন। সেই মতো এদিন তৃণমূল ভবনে এসে ঘাসফুল শিবিরে যোগ দিলেন গঙ্গাপ্রসাদ শর্মা। তাঁর সঙ্গে আলিপুরদুয়ারের জেলা বিজেপির সম্পাদক সহ একাধিক জেলা নেতৃত্ব তৃণমূলে যোগ দেন।

আরও পড়ুন: ৫০০ মিটার অন্তর দুয়ারে রেশনের গাড়ি, SMS করে জানিয়ে দেওয়া হবে দিনক্ষণ, দুয়ারে রেশন প্রকল্পের উদ্বোধন করে বললেন মমতা ব্যানার্জি

এদিন তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ব্রাত্য বসু এবং মুকুল রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal