Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

মঙ্গলবার পর্ষদের ওয়েবসাইটে টেট কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট প্ৰকাশ, জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ

মঙ্গলবার পর্ষদের ওয়েবসাইটে টেট কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট প্ৰকাশ, জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ

আগামী মঙ্গলবার পর্ষদের ওয়েবসাইটে নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট প্ৰকাশ করা হবে। শিক্ষক নিয়োগ নিয়ে সাংবাদিক বৈঠকে জানাল মধ্যশিক্ষা পর্ষদ।

পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী টেটে নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী হাজার হাজার কর্মপ্রার্থীকে নিয়োগ করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। পুজোর আগেই টেটের রেজাল্ট প্ৰকাশ করা হবে। তবে আগে পরীক্ষার প্রশ্নের উত্তর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তারপর রেজাল্ট দেওয়া হবে। এও জানিয়ে দেওয়া হয়েছে, মেধার ভিত্তিতে যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁরাই নিয়োগপত্র হাতে পাবেন।

গত সপ্তাহে মুখ্যমন্ত্ৰী ঘোষণা করেছিলেন পুজোর আগেই উচ্চ মাধ্যমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। পুজোর পর থেকে আগামী বছর মার্চ পর্যন্ত সাড়ে ৭ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। এই বছর জানুয়ারি মাসে রাজ্যের তৃতীয় দফার টেট পরীক্ষায় আড়াই লক্ষ প্রশিক্ষিত প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেই পরীক্ষার ফল দুর্গাপুজোর আগেই ঘোষণা করা হবে।

আরও পড়ুন: দেশের প্রবীণতম ব্যক্তি হিসেবে ৯৯ বছর বয়সে করোনা জয় করে বাড়ি ফিরলেন ডায়মন্ড হারবারের বৃদ্ধ, নজির রাজ্যের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal