Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

বন্যা পরিস্থিতি নিয়ে কথা প্রধানমন্ত্রীর সঙ্গে; ‘ম্যান মেড’ বন্যার অভিযোগ মুখ্যমন্ত্রীর

বন্যা পরিস্থিতি নিয়ে কথা প্রধানমন্ত্রীর সঙ্গে; ‘ম্যান মেড’ বন্যার অভিযোগ মুখ্যমন্ত্রীর

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, রাজ্যের তিন জেলার বন্যা পরিস্থিতিকে কার্যত ‘ম্যান মেড’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

সূত্র মারফত জানা যাচ্ছে, তিনি প্রধানমন্ত্রীকে বলেন, DVC জল ধারার রক্ষণাবেক্ষণ হয় না বলে এই পরিস্থিতি। ডিভিসির তিনটি জলধারায় পলি পরিষ্কার হয়না বলে জল ধারণের ক্ষমতা কমেছে। জল ধরে রাখার ক্ষমতা থাকলে অতিরিক্ত জল ছাড়তে হত না। মমতার আরও অভিযোগ, ডিভিসি ৫৪ হাজার কিউসেক জল ছাড়ার কথা জানিয়ে ২ লক্ষ কিউসেক জল ছেড়েছে। যার জেরেই প্লাবিত বিস্তীর্ন এলাকা।

জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীকে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: তৃণমূলে ফেরার আবেদন মালদা জেলা পরিষদের সদস্য ডলিরানি মণ্ডলের

খারাপ আবহাওয়া জেরে এদিন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার সফর বাতিল হয়। বন্যা কবলিত এলাকা দেখতে নবান্ন থেকে সড়ক পথেই রওনা দেন তিনি।

বুধবার প্রথমে তিনি হাওড়ার আমতায় পৌঁছান। সেখানে বৃষ্টির মধ্যেই ত্রান শিবির ঘুরে দেখেন। প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেন। জানা যাচ্ছে এরপর তিনি উদয়নারায়ণপুর যাবেন। হুগলিরও কিছু জায়গা ঘুরে দেখবেন বলে খবর।

এলাকা পরিদর্শন শেষে নবান্নে ফিরে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে একটি বিস্তারিত রিপোর্ট পাঠাবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে লড়াই করতে হবে, দলের প্রতিষ্ঠা দিবসে ট্যুইট বার্তা মুখ্যমন্ত্রীর 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal