বিজেপির হাতছাড়া হতে চলেছে হাওড়ার উলুবেড়িয়ার বানিবন পঞ্চায়েত। এই পঞ্চায়েতের বিজেপির ৫ সদস্য যোগ দিলেন তৃণমূলে।
২০১৮ সালের নির্বাচনে ২৪ আসনের বানিবন পঞ্চায়েত নির্বাচনে ১৩ টি আসন পেয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি। তৃণমূল পেয়েছিল ১০ টি আসন। ফরওয়ার্ড ব্লক পেয়েছিল ১ টি আসন। ৫ জন তৃণমূলে যোগ দেওয়ার বিজেপির আসন সংখ্যা দাঁড়ায় ৮। অন্যদিকে বৃহস্পতিবার ফরওয়ার্ড ব্লকের ১ জন তৃণমূলে যোগ দেওয়ার তাঁদের আসন সংখ্যা বেড়ে হল ১৬।
এরআগে উলুবেড়িয়ার বাসুদেবপুর ও বেলাড়ি পঞ্চায়েতও বিজেপির থেকে দখল করে তৃণমূল। উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে হিড়িক পড়েছিল। কিন্তু ভোট মিটতেই দেখা যায়, উল্টো সুর। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন অনেকে। এর আগেও রাজ্যের কয়েকটা পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বিজেপির।
আরও পড়ুন: মাল নদীর ভয়াবহ দুর্ঘটনায় রিপোর্ট চাইল নবান্ন; ডিএম-এসপিদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব