Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
24 July 2026

শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন পত্র জমা প্রিয়াঙ্কা টিবরেওয়ালের

শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন পত্র জমা প্রিয়াঙ্কা টিবরেওয়ালের

মনোনয়ন জমা দিলেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে সকালে মন্দিরে পুজো দেন প্রিয়াঙ্কা। মহিলাদের সঙ্গে ধুনুচি নাচ করতে দেখা যায় তাঁকে। প্রিয়ঙ্কাকে ঘিরে দলীয় কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতন। তাঁর সঙ্গে ছিলেন দীনেশ ত্রিবেদী, গতবারের এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ।

আরও পড়ুন: মোবাইলে বুক করলেই দরজায় হাজির টোটো, নিউটাউনে অ্যাপ নির্ভর টোটো ব্যবস্থা চালুর পথে সরকার

সোমবার মনোনয়ন পত্র জমা দেন সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। কোভিডের কারণে কোনরকম মিছিল না করেই মনোনয়ন জমা করেন তিনি। এই কেন্দ্রে এবার লড়াই ৩ আইন জীবীর মধ্যে। তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি শুক্রবার গণেশ পুজোর দিন মনোনয়ন জমা করেছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal