Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 July 2026

আইনের উর্দ্ধে কেউ নয়, প্রয়োজনে ফের তলব করা হবে, ইডি ও সিবিআইয়ের জবাবে সন্তুষ্ট না হয়ে জানালেন বিমান ব্যানার্জি

আইনের উর্দ্ধে কেউ নয়, প্রয়োজনে ফের তলব করা হবে, ইডি ও সিবিআইয়ের জবাবে সন্তুষ্ট না হয়ে জানালেন বিমান ব্যানার্জি

ইডি, সিবিআইয়ের জবাবে সন্তুষ্ট নন বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি। আইনের উর্দ্ধে কেউ নয়, জানিয়েছেন স্পিকার। প্রয়োজনে ফের তলব করা হবে। চার্জশিট জমা করতে গেলে বিধানসভার স্পিকারের অনুমতি নিতে হয়। কিন্তু সেটা নেয়নি ইডি ও সিবিআই। তাই ইডি ও সিবিআইকে তলব করেছিলেন স্পিকার বিমান ব্যানার্জি।

মঙ্গলবার ইডি প্রথম চিঠি দিয়ে জবাব দেয় স্পিকারকে। বুধবার দ্বিতীয় চিঠি দেয় ইডি। সূত্রের খবর সেই চিঠিতে ইডি জানায়, চার্জশিট জমা করতে গেলে স্পিকারের অনুমোদনের প্রয়োজন নেই। নারদ কাণ্ডে আর্থিক তছরুপের মামলায় নিয়ম মেনেই চার্জশিট জমা দেওয়া হয়েছে। অন্যদিকে এদিন স্পিকারের তলবে বিধানসভায় যাননি সিবিআই আধিকারিকরা। ই-মেল মারফত তা জানিয়ে দিয়েছে সিবিআই। সিবিআই জানিয়েছে, নারদ-মামলায় হাইকোর্টের নির্দেশ মেনেই তদন্ত হয়েছে, মানা হয়েছে সব নিয়ম।

নারদ কাণ্ডে রাজ্যের ২ মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, তৃণমূল বিধায়ক মদন মিত্র ও রাজ্যের প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জিকে গ্রেফতার করে সিবিআই। এরপর নারদকাণ্ডে সেপ্টেম্বর মাসেই ৫ জনের নামে চার্জশিট জমা দেয় ইডি। চার্জশিটে নাম আছে রাজ্যের ২ মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি ও তৃণমূল বিধায়ক মদন মিত্রের। এছাড়াও প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি ও প্রাক্তন পুলিশ কর্তা এসএমএইচ মির্জারও নামও রয়েছে চার্জশিটে। এরপরেই বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি তলব করে ইডি ও সিবিআইকে। স্পিকারের দাবি ছিল, বিধানসভার কোনও সদস্যের বিরুদ্ধে চার্জশিট জমা করতে গেলে অনুমতি নিতে হত স্পিকারের।

আরও পড়ুন: বাংলার বাড়ি প্রকল্পে কাটমানি বন্ধে উপভোক্তা নিজের ভাগ দেবেন ব্যাঙ্কে, সিদ্ধান্ত রাজ্যের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal