Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

প্রধানমন্ত্রীর বাঙালিদের প্রতি ভরসা নেই, দিল্লি থেকে ফিরে এসে জানালেন বাবুল সুপ্রিয়  

প্রধানমন্ত্রীর বাঙালিদের প্রতি ভরসা নেই, দিল্লি থেকে ফিরে এসে জানালেন বাবুল সুপ্রিয়   

মোদী বাঙালিদের ভরসা করছেন না, সাত বছরে কোনও ক্যাবিনেট মিনিস্টার তো ছেড়ে দিন, বাংলা থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হননি, এমনটাই জানালেন সদ্য তৃণমূলে যোগদানকারী আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। বুধবার দিল্লি থেকে বাংলায় ফেরেন বাবুল সুপ্রিয়। সাংবাদিকদের সামনে তিনি বলেন, আমি আমার কথা বলছি না, আমি বলছি আলুয়ালিয়া জির কথা। তিনি অনেক প্রবীণ মানুষ। কংগ্রেস থেকে বিজেপিতে গেছেন তিনি। তাঁকেই কোনও স্বাধীন মন্ত্রক দেওয়া হয়নি। বাংলা থেকে যারা গেছেন, তাঁদের প্রতি মোদী জির ভরসা নেই।

আরও পড়ুন: ‘হারাতঙ্কে’ ভুগছেন মোদী, নদিয়ার সভা থেকে আক্রমণ মমতার, কংগ্রেস-সিপিএমের কাছে ফের ভোট ভাগ না করার আবেদন

এদিন ভবানীপুর উপনির্বাচন নিয়ে বাবুল বলেন, পরপর তিনবার ক্ষমতায় এসেছে যে দল, সেই দলের জেতাটা অবশ্যম্ভাবী। আর এই দলের যিনি নেত্রী, তিনি জয়ী হবেন, এটা খুব সহজ বিষয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal