Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

আদৃতের পছন্দের টুপি ‘ঝেঁপে দিল’ মিঠাই ওরফে সৌমিতৃষা! অফস্ক্রিনেও জমে উঠেছে মিঠাই-সিদ্ধার্থের বন্ধুত্ব, ভাইরাল ছবি

আদৃতের পছন্দের টুপি ‘ঝেঁপে দিল’ মিঠাই ওরফে সৌমিতৃষা! অফস্ক্রিনেও জমে উঠেছে মিঠাই-সিদ্ধার্থের বন্ধুত্ব, ভাইরাল ছবি

জি বাংলার অন্যতম সেরা ধারাবাহিক ‘মিঠাই’। বর্তমানে এই ধারাবাহিকের টিআরপি সবথেকে বেশি। সিরিয়ালপ্রেমী অথচ মিঠাই দেখেন না এমন দর্শক খুঁজলেও পাওয়া মুশকিল। মিঠাই ও সিদ্ধার্থের অনস্ক্রিন রসায়ন পছন্দ করেন সকলেই। মিঠাই অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। মিঠাই ধারাবাহিকে মিঠাইয়ের চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু। আদৃত রায় অভিনয় করছেন সিদ্ধার্ত মোদকের চরিত্রে। এই জুটি বর্তমানে দর্শক মহলে বেশ জনপ্রিয়।

সম্প্রতি মিঠাই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেনকরেছেন। ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এই ছবিগুলি। ক্যাপশনে লিখেছেন, “ফ্রুট লেডি মৌসাম্বীর সঙ্গে।” যাই যাচ্ছে অভিনেত্রী একেবারে মজার ছলেই ক্যাপশনটি লিখেছেন।

এই ছবিগুলিতে একেবারে অন্য বেশে ধরা দিয়েছেন মোদক পরিবারের বড় বউ মিঠাই। তার পরনে ছিল কালো রঙের একটি টি-শার্ট এবং মাথায় ছিল একটি টুপি। কৌশাম্বী চক্রবর্তীর পরনে ছিল হলুদ রঙের একটি টপ। তাদের এই ছবিতে সৌমিতৃষার বন্ধু সায়ক চক্রবর্তী লিখেছেন, “কার টুপি ঝাঁপলি?” তোরে অভিনেত্রী লিখেছেন, “এই কারো একটা।”

আরও পড়ুন: আরিয়ান খানের কাছে কে মাদক পৌঁছে দিত জানেন সুপারস্টার অনন্যা পান্ডে! এবার মুখ খুলে সব রহস্য ফাঁস করতে চলেছেন স্টারকিড অনন্যা

তবে নেটিজেনদের চোখ থেকে কিছুই এড়িয়ে যায় না। আগেকার অদ্ভুত রায়ের একটি ছবিতে অভিনেতাকে এই একই টুপি পড়তে দেখা গিয়েছে। সম্প্রতি কয়েকজন মেডিসিন বলেছেন অভিনেত্রী সৌমিতৃষা তাহলে কি তার সহকর্মী আদৃতার টুপি পড়েছেন? নাকি দুজনেরই কাছে এই রকম একই দেখতে টুপি রয়েছে? এর উত্তর শুধু তারাই জানেন। সম্প্রতি নেটিজেনদের মধ্যে কেউ একজন মিঠাই ও সিদ্ধার্থের একই টুপি পড়া ছবি কোলাজ করে শেয়ার করেছেন নেটদুনিয়ায় যা ভাইরাল হয়েছে নিমেষে। তবে দুজনকে একই টুপি পড়তে দেখে বেশ মজাই পেয়েছেন তাদের অনুরাগীরা।

আরও পড়ুন: মিঠাইকে খোলা চুলে দেখে হাঁ উচ্ছেবাবু, ক্রমশ তুফান মেলের কাছাকাছি আসছে সিড, উচ্ছ্বসিত অনুরাগীরা, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment