Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

প্রথমবার প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন ‘শান্টু’ সৈয়দ আরেফিন! নিজের প্রেমিকার সঙ্গে এই প্রথম সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন শান্টু

প্রথমবার প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন ‘শান্টু’ সৈয়দ আরেফিন! নিজের প্রেমিকার সঙ্গে এই প্রথম সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন শান্টু

ছোটপর্দার পরিচিত মুখ সৈয়দ আরেফিন। বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলাঘর’এ নাম ভুমিকায় অভিনয় করছেন সৈয়দ। পর্দায় শান্টু ও পূর্ণার রসায়ন বেশ জনপ্রিয় দর্শকমহলে। সম্প্রতি সৈয়দ নিজের প্রেমিকার ছবি প্রকাশ্যে নিয়ে এলেন। পর্দার মতো বাস্তব জীবনেও নিজের জীবন সঙ্গীকে খুঁজে পেয়েছেন সৈয়দ আরেফিন।

সোশ্যাল মিডিয়ায় এই অভিনেতা নিজের অ্যাকাউন্ট থেকে ভালোই অ্যাকটিভ। প্রায়ই নিজের নানা ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া থেকে তার ভালোবাসার মানুষ তানিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে একটি রোমান্টিক ভিডিও বানিয়ে শেয়ার করেছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, “যদি আমি জানি ভালোবাসা কি, তা শুধু তোমার কারনেই জানি।”

এবার পুজোয় হিমাচল প্রদেশের ছুটি কাটাতে গিয়েছিলেন ছোটপর্দার অভিনেতা সৈয়দ আরেফিন। পুজোর ছুটিতে ঘুরতে গিয়ে সেখানে কাটানো নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেতা। যা ভাইরাল হয়েছে তার অনুরাগীদের মধ্যে। সম্প্রতি নিজের ভালোবাসার মানুষের সাথে ভিডিও শেয়ার করার পর থেকেই খুশি হয়েছেন অভিনেতার অনুরাগীরাও। ইতিমধ্যেই অনেকে তাদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

আরও পড়ুন: ‘নিয়ম না মানলেই বিপদ নিশ্চিত…’ সাংবাদিকের ভূমিকায় কোয়েল, মুক্তি Flyover এর ফাস্ট লুক

ধারাবাহিকে অনেক কষ্টে শান্টু ও পূর্ণা দুজন দুজনের কাছাকাছি এসেছে। তবে বর্তমানে তারা একে অপরের থেকে দূরেই রয়েছেন। তবে সেটা ধারাবাহিকে। কিন্তু বাস্তব জীবনে নিজের ভালোবাসার মানুষ তানিয়া মুখোপাধ্যায়ের কাছাকাছি রয়েছেন অভিনেতা সৈয়দ আরেফিন। নিজের প্রেমিকার সাথে এই প্রথম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার অনুরাগীদের সামনে এলেন অভিনেতা। সৈয়দ নিজের ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে আনতে খুব একটা পছন্দ করেন না। সম্প্রতি তার জীবনের এই নতুন মানুষকে দেখে খুশি নেটিজেনরাও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment