Gold ₹144,750/10g
Silver ₹242.25/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
4 July 2026

বড় ব্র্যান্ড নয়, দীপাবলির আগে এবার ছোট ছোট দোকানের হয়ে বিজ্ঞাপন দিচ্ছেন শাহরুখ খান! ক্যাডবেরি কোম্পানির বিজ্ঞাপনে শাহরুখ খানের জয়জয়কার, তুমুল ভাইরাল ভিডিও

বড় ব্র্যান্ড নয়, দীপাবলির আগে এবার ছোট ছোট দোকানের হয়ে বিজ্ঞাপন দিচ্ছেন শাহরুখ খান! ক্যাডবেরি কোম্পানির বিজ্ঞাপনে শাহরুখ খানের জয়জয়কার, তুমুল ভাইরাল ভিডিও

প্রতিবছর দীপাবলীর আগে বিভিন্ন প্রোডাক্টের কোম্পানিরা নতুন নতুন বিজ্ঞাপন বার করে চমকে দেন নেটিজেনদের। এবার দারুন বিজ্ঞাপনের মাধ্যমে নেটিজেনদের মন জয় করে নিল ক্যাডবেরি। কারণ বড় ব্র্যান্ড নয় বরং আমাদের আশেপাশে থাকা ছোট ছোট দোকানগুলির জন্য নতুন উদ্যোগ এনেছে তারা।

প্রসঙ্গত ক্যাডবেরির নতুন বিজ্ঞাপনে দেখা গিয়েছে কিভাবে করোনার কারণে ছোট ছোট ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। সে কথা তুলে ধরতে, পাশাপাশি সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এবং তাদের সহায়তার জন্য ক্যাডবেরি এবার একটি নতুন রকম প্রযুক্তির সহায়তা নিয়ে বিজ্ঞাপন তৈরি করেছে। যেখানে অভিনেতা শাহরুখ খান মুখ হয়ে উঠবেন আমাদের আশেপাশে থাকা ছোট ছোট দোকানের বিজ্ঞাপনের।

প্রসঙ্গত ক্ষুদ্র ব্যবসায়ীরা অনেক সময় টাকার অভাবে বিজ্ঞাপন তৈরি করতে পারেন না। তাই এবার ক্যাডবেরির প্রযুক্তি ব্যবহার করে তারা নিজেদের দোকানের নাম রেজিস্টার করলেই অভিনেতা শাহরুখ খানের মুখ থেকে শোনা যাবে তাদের দোকানের নাম। এবং তারা নিজেদের ক্রেতাদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন সেই বিজ্ঞাপন।

আরও পড়ুন: ‘কেন বলিউডের সিনেমা দক্ষিণে ভালো ব্যবসা করতে পারছে না, ঠিক বুঝতে পারছি না’! দক্ষিণী ইন্ডাস্ট্রির রমরমা নিয়ে মুখ খুললেন সলমন খান, ক্ষুব্ধ সলমন

বলাই বাহুল্য ক্যাডবেরির এই উদ্যোগ দারুণ প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শাহরুখ খানের মাধ্যমে ছোট ছোট ব্যবসায়ীদের দোকানের নাম বিজ্ঞাপনে শোনা গেলে ছোট ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি হবে এমনটাই আশা করছেন নেটিজেনদের একটি বড় অংশ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment