Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 June 2026

খুদে মেয়ে আরুণ্যাকে সামলে কামব্যাক অঙ্কিতার! মাতৃত্বকালীন ছোট্ট বিরতির পর আবার অভিনয়ে কামব‍্যাক করছেন অঙ্কিতা, মুক্তি পেতে চলেছে নতুন ছবি

খুদে মেয়ে আরুণ্যাকে সামলে কামব্যাক অঙ্কিতার! মাতৃত্বকালীন ছোট্ট বিরতির পর আবার অভিনয়ে কামব‍্যাক করছেন অঙ্কিতা, মুক্তি পেতে চলেছে নতুন ছবি

২০২০ সালেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন টেলিভিশন পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। মা হওয়ার কারণেই প্রায় একবছর অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিলেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি আবারও কাজে ফিরেছেন। সম্প্রতি কলকাতাতে ফিরে নিজের মেয়ে আরুণ্যার এক বছরের জন্মদিন একেবারেই ঘরোয়াভাবে পালন করলেন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল।

সম্প্রতি অভিনেত্রী ফেসবুক লাইভে এসে নিজের কাজে ফেরার কথা জানিয়েছেন। খুব তাড়াতাড়ি তার অভিনীত ‘তখন কুয়াশা’ নামে একটি ছবি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। সেই কথাই জানালেন তিনি। এই ছবিতে অভিনেত্রী প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। সম্প্রতি লাইভে এসে সেই কিংবদন্তি অভিনেতার সাথে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে নিলেন নেটিজেনদের সঙ্গে।

তিনি জানিয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথম দৃশ্যে অভিনয় করতে গিয়েই তিনি সংলাপ বলার সময় থমকে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন অভিনেত্রী সংলাপ ভুলে গিয়েছেন। এরপর সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই সংলাপ বলে অভিনয় করে দেখিয়ে দিয়েছিলেন তাকে। এতে অভিনেত্রী অনেক বেশি সহজ হয়ে গিয়েছিলেন অভিনয় করার সময়। একজন বড় মাপের অভিনেতারা হয়তো এমনই হয়, এমন বক্তব্য উঠে এসেছে অভিনেত্রী অঙ্কিতার কথা থেকে। ২০১৭ সালে এই ছবিতে অভিনয় করেছিলেন। বর্তমানে ছবিটি মুক্তির জন্য একেবারে রেডি রয়েছে। সেই ছবিটি খুব শিগগিরিই মুক্তি পেতে চলেছে সেই কথাই জানালেন অভিনেত্রী।

আরও পড়ুন: বলিউড আঁতুড়ঘর নেপোটিজমের! তবুও অজয় দেবগনের সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছিলেন বিখ্যাত পরিচালক করণ জোহার

প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের এমন অনেক ছবি রয়েছে যেগুলি এবার ধীরে ধীরে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। তবে এদিন অভিনেত্রী লাইভে মূলত নিজের পুনরায় কাজে ফেরা এবং তার অভিনীত ছবি ‘তখন কুয়াশা’র মুক্তি নিয়েই বলেছেন। সম্প্রতি তার এই লাইভ ভিডিওটি তার অনুরাগীদের মধ্যে ভাইরাল হয়েছে। অঙ্কিতা মজুমদার পাল একাধিক বাংলা ধারাবাহিকেও অভিনয় করেছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment