Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
27 June 2026

শপিং মলে হাঁটতে হাঁটতে একরাশ লোকের মাঝে হঠাৎ আছাড় খেয়ে চিৎপটাং হয়ে পরে গেলেন অভিনেত্রী কাজল, হু হু করে ভাইরাল ভিডিও

শপিং মলে হাঁটতে হাঁটতে একরাশ লোকের মাঝে হঠাৎ আছাড় খেয়ে চিৎপটাং হয়ে পরে গেলেন অভিনেত্রী কাজল, হু হু করে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া বর্তমান যুগের মানুষের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম। অবসর সময়ের বেশিরভাগটাই মানুষ এই সোশ্যাল মিডিয়াতেই কাটান। রোজ প্রতিনিয়ত হাজার হাজার ভিডিও ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়। তারমধ্যে একাধিক ভিডিও থাকে সেলিব্রিটিদেরকে ঘিরে। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে।

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন কাজল। টলিউড ও বলিউড খ্যাত অভিনেত্রী তনুজার মেয়ে তিনি। সোজা ভাষায় বলতে গেলে একজন স্টার কিড হলেন কাজল। তাকে ঘিরে যেকোন ভিডিওই ভাইরাল হয় নেটিজেনদের মধ্যে। সম্প্রতি অভিনেত্রীর একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওতে একেবারে সাদা পোশাকে দেখা মিলেছে অভিনেত্রীর। সম্ভবত কোনো একটি ঝাঁ-চকচকে মলে কোন একটি প্রসাধনী দ্রব্যের প্রমোশনে গিয়েছিলেন তিনি। তার পিছনে হাঁটছিল বহু মানুষ। খুব স্বাভাবিক ভাবেই কাজলকে দেখে ভিড় জমিয়েছিল সাধারণ মানুষ। সকলের মধ্যে দিয়েই তিনি স্মার্টলি হেটে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই ব্যালেন্স রাখতে না পেরে সজোরে মাটিতে পড়ে যান তিনি। তার দেহরক্ষীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। দেখেই বোঝা যাচ্ছে ভিডিওটি অনেকদিন আগেকার। প্রায় তিন বছরের পুরনো ভিডিওটি। সম্প্রতি নেটিজেনদের মধ্যে এই ভিডিওটি কোনভাবে আবারো ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: জন্মদিন উপলক্ষে বাবার পা টিপে দিচ্ছেন আলিয়া ভাট, উপহারে ১০০০ টাকা দিলেন মুকেশ ভাট

অভিনেত্রীর পড়ে যাওয়ার ঘটনা এই প্রথম ঘটছে না। আগেও বহুবার বিভিন্ন জায়গায় পড়ে গিয়েছিলেন তিনি। ‘দিলওয়ালে’ ছবির প্রমোশনে গিয়ে মঞ্চের উপরই পড়ে যাচ্ছিলেন অভিনেত্রী। কিন্তু শেষ পর্যন্ত তার আশেপাশে থাকা লোকজন তাকে পড়ে যাওয়া থেকে আটকে নিয়েছিলেন।

শোনা যায় ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবির শুটিং চলাকালীন শুটিং সেটের মধ্যেই বেশ কয়েকবার পড়ে গিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রীর তেমনি একটি পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে এবং তার অনুরাগীদের মধ্যে। সকলেই এই ভিডিওটিকে মজার ছলেই নিয়েছেন।

আরও পড়ুন: তৃতীয় বিয়ে ভাঙলেও ‘কুছ নেহি যাতা’ অভিনেত্রীর, ফের ইন্সটাগ্রামে বিষ্ফোরক শ্রাবন্তী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment