Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
17 June 2026

‘আপনি মায়ের নামে কলঙ্ক!’ দুধের শিশু ঈশানকে বাড়িতে রেখে যশের প্রেমে মত্ত নুসরতকে কটাক্ষ নেটিজেনদের, যশের সঙ্গে কাশ্মীর ঘুরতে গিয়ে ট্রোলড নুসরত

‘আপনি মায়ের নামে কলঙ্ক!’ দুধের শিশু ঈশানকে বাড়িতে রেখে যশের প্রেমে মত্ত নুসরতকে কটাক্ষ নেটিজেনদের, যশের সঙ্গে কাশ্মীর ঘুরতে গিয়ে ট্রোলড নুসরত

টলিউডের চর্চিত জুটি যশ-নুসরাত, প্রতিদিনই এই জুটিকে নিয়ে কোনো না কোনো খবর শিরোনামে থাকেই। সম্প্রতি এই জুটি কাশ্মীর ভ্রমণ গিয়েছেন, তা তাদের সোশ্যাল মিডিয়া একাউন্টের চোখ রাখলেই বোঝা যাচ্ছে। দুজনেই প্রায় একই জায়গা থেকে একই রকম পোষাকে পোজ দিয়ে ছবি পোস্ট করছেন। একসঙ্গে ছবি পোস্ট না করলেও স্পষ্ট বোঝা যাচ্ছে যে দুজনে একসাথেই রয়েছেন।

কিছুদিন আগে নুসরাত ইনস্টাগ্রামে একটু ভিডিও পোস্ট করেন, তাতে অভিনেত্রীকে যশ এর হাতে হাত রেখে হিন্দি গানে রিল বানাতে দেখা গেছে। কিছুদিন আগে পর্যন্ত যশ এবং এর সাথে সম্পর্ক নিয়ে ধোঁয়াশা ছিল। কিন্তু বর্তমানে প্রকাশ্যেই প্রেম করছেন এই জুটি, যদিও দর্শকের আগে থেকেই জানতো নুসরাত এবং যশ একে অপরের সঙ্গে রয়েছেন, তবে এবারে তা আরো স্পষ্ট হলো।

সন্তান গর্ভে আসার পর থেকে সন্তান জন্ম দেওয়ার দিন পর্যন্ত অভিনেত্রী নুসরাত জাহানকে আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পাইনি। তবে সন্তানের জন্মের ১৩ দিন পর থেকেই তিনি কাজে নেমে পড়েছেন। নুসরাত আগামী ছবি ‘জয় কালী কলকাত্তাওয়ালী’ র শুটিং শুরু করে দিয়েছেন এবং যশ দাশগুপ্ত তার পরবর্তী ছবি চিনেবাদামের জন্য শুটিং শুরু করেছেন। মূলত শুটিংয়ের জন্য কাশ্মীরে যাত্রা করেছে যশ, সঙ্গে নিয়েছেন প্রেমিকা নুসরাত কেও।

আরও পড়ুন: ‘জি বাংলার সোনার সংসার পরিচালনার দায়িত্বে অভিনেতা অঙ্কুশ হাজরা! ‘ভাঁড়ামো দেখে বিরক্ত হয়ে গেলাম’, প্রতিক্রিয়া দর্শকদের, তুমুল ভাইরাল ভিডিও

কাজ এবং ঘোরা দুটোই একসঙ্গে হচ্ছে। তবে এবারে নুসরাতের ছবি ঘিরে তৈরি হয়েছে কটাক্ষ। একাংশের প্রশ্ন নুসরাত এবং যশ কে দেখা যাচ্ছে, কিন্তু তাদের ছোট ঈশান কোথায়? তাহলে হবু মা কি তার সন্তানকে বাড়িতে একা ফেলে প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন? এর পাশাপাশি ছবি ঘিরে নুসরাতের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে অভিনেত্রী বারবার ট্রোল এর শিকার হয়েছেন ট্রলিং তার জীবনের নতুন কিছু নয়। যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়ানো নিয়ে নিখিলর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ সন্তান গর্ভে আসার সময় প্রতিবারই নুসরাতকে নিয়ে বিভিন্ন সময় ট্রল হয়েছে। তাই এই সমস্ত ব্যাপারকে তিনি আর গুরুত্ব দেন না। খারাপ দিক গুলো সরিয়ে ভাল দিক নিয়ে নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন তিনি। ছবিতে নেটিজেনদের একাংশ যেমন নুসরাত কে কটাক্ষ করেছেন আবার অনেকেই নুসরাতের ছবির প্রশংসাও করেছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment