Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
21 June 2026

খড়দায় ভুয়ো ভোটার ধরলেন বিজেপি প্রার্থী জয় সাহা, ভয় পালাচ্ছিলাম, সাফাই অভিযুক্তের

খড়দায় ভুয়ো ভোটার ধরলেন বিজেপি প্রার্থী জয় সাহা, ভয় পালাচ্ছিলাম, সাফাই অভিযুক্তের

খড়দায় জাল ভোটার ধরলেন বিজেপি প্রার্থী জয় সাহা। শশীভূষণ জুনিয়র বেসিক স্কুলে ভোট দিতে আসেন কয়েকজন জাল ভোটার বলে অভিযোগ। একটি জায়গায় জমায়েত দেখেই গাড়ি থেকে নেমে পড়েন জয় সাহা। ভুয়ো ভোটারদের পেছনে ধাওয়া করেন বিজেপি প্রার্থী। বাকিরা পালিয়ে গেলেও অবশেষে একজনকে ধরে ফেলেন জয় সাহা। জাল ভোটার জানান তিনি ভুল করেছেন। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে ভয়ে পালাচ্ছিলেন, সাফাই দেন অভিযুক্ত। নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন জয় সাহা বলে জানিয়েছেন।

 

 

আরও পড়ুন: কৃষ্ণ কল্যাণী: কার্যালয় থেকে মোদীর ছবি সরিয়ে ছিলেন, এবার নিজেই বিজেপি থেকে সরে এলেন

 

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal