Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
27 June 2026

যশ এর সাথে ভালোই তো ছিলেন, হঠাৎ কি হল! সোশ্যাল মিডিয়ায় নুসরতের বিশেষ মোটিভেশনাল ভিডিও দেখে কৌতূহল নেটিজেনদের

যশ এর সাথে ভালোই তো ছিলেন, হঠাৎ কি হল! সোশ্যাল মিডিয়ায় নুসরতের বিশেষ মোটিভেশনাল ভিডিও দেখে কৌতূহল নেটিজেনদের

বর্তমানে একজন জনপ্রিয় অভিনেত্রী হওয়ার পাশাপাশি এক পুত্রসন্তানের মা তিনি, কাঁধে তার অনেক দায়িত্ব। এখানে টলিউডের প্রথম সারির অভিনেত্রী নুসরাত জাহান এর কথা বলা হচ্ছে। দু মাস হতে চলল তিনি একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। যে সন্তানকে ঘিরে তৈরি হয়েছিল নানা সমালোচনা কটাক্ষ ইতিমধ্যেই সে সন্তানের পিতৃপরিচয় সকলের সামনে এসেছে। বর্তমানে যশ এবং ঈশান কে নিয়ে চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। ইতিমধ্যে কাশ্মীর ভ্রমণের গিয়েছেন যশ এবং নুসরাত তবে ঈশানের উপস্থিতি নজরে আসেনি।

গত বছর থেকেই নুসরাত এবং নিখিলের সম্পর্ক বিচ্ছেদের খবর উঠে আসে এবং তারপরেই সামনে আসে নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নুসরাতের সন্তানের বাবার পরিচয় অস্বীকার করে নিখিল। এরপরেই সামনে আসে যশ এবং নুসরাতের সম্পর্কের কথা। প্রথম থেকে নুসরাত এবং যশ এই ব্যাপারে সম্মতি না জানালেও অবশেষে ঈশানের জন্ম সার্টিফিকেটে যশ দাশগুপ্তের নাম ধরা পরে এবং তারপর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে যে নুসরাত এবং যশ চুটিয়ে প্রেম করছেন।

ঈশানের জন্মের মাত্র ১৩ দিন পর থেকেই কাজের সাথে যুক্ত হয়েছিলেন নুসরাত। এবারে বড় পর্দায় ফেরার পালা, ইতিমধ্যেই তার পরবর্তী ছবির শুটিং শুরু করে দিয়েছেন অভিনেত্রী। যশ ও তার আগামী ছবি চিনাবাদামের জন্য শুটিং করতে শুরু করে দিয়েছেন। যার জন্যই কাশ্মীর ভ্রমণের গিয়েছিলেন এই জুটি। বরফে ঢাকা কাশ্মীরে দাঁড়িয়ে একের পর এক ছবি পোস্ট করে গিয়েছেন যশ এবং নুসরাত দুজনে।

আরও পড়ুন: ‘৫৪টা ভিডিও বানিয়ে ইউটিউব থেকে পেয়েছি মাত্র আড়াই হাজার টাকা’! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ রূপঙ্করের, জানালেন কাজ পাচ্ছেন না, হাতে নেই টাকাও, তুমুল ভাইরাল ভিডিও

সারাদিনের কাজ শুটিং ব্যস্ততার মাঝেও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী নুসরাত জাহান। মাঝেমধ্যেই নিজের বিভিন্ন ছবি ভিডিও পাশাপাশি বিভিন্ন মোটিভেশনাল ভিডিও এবং লেখা পোষ্ট করেন তিনি। সম্প্রতি সেরকম একটি ভিডিও শেয়ার করলেন নুসরাত। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে বলা হয়েছে ‘আমি যদি সমস্যা হয় তাহলে সেই সমস্যার সমাধানও আমি’। হঠাৎ কেন এই ধরনের কথা বললেন তিনি তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মনে উঠেছে প্রশ্ন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment