Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

দাদা জেল থেকে ছাড়া পেতেই খুশিতে বন্ধুদের সাথে হ্যালোইন পার্টি করলেন শাহরুখ কন্যা সুহানা খান! খুশিতে মেতে উঠলেন শাহরুখ কন্যা সুহানা খান

দাদা জেল থেকে ছাড়া পেতেই খুশিতে বন্ধুদের সাথে হ্যালোইন পার্টি করলেন শাহরুখ কন্যা সুহানা খান! খুশিতে মেতে উঠলেন শাহরুখ কন্যা সুহানা খান

ভাই আরিয়ান খান জেল থেকে ছাড়া পেতে না পেতেই হ্যালোইন পার্টিতে নিজের বন্ধুদের সঙ্গে দেখা মিলল শাহরুখ কন্যা সুহানা খানের। বর্তমানে তিনি নিউ ইয়র্কে থাকেন। সেখান থেকেই চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভালোই অ্যাক্টিভ সুহানা খান। তবে আরিয়ান খান মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সেভাবে দেখা মেলেনি শাহরুখ কন্যার। আরিয়ানের ছাড়া পাওয়ার পর তার সঙ্গে একটি ছোটবেলার ছবি শেয়ার করে লিখেছিলেন ‘আই লাভ ইউ’।

কয়েকদিন আগেই মা গৌরী খানের জন্মদিনে ছবি শেয়ার করে মাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানালেও, বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে কোন ছবি শেয়ার করে শুভেচ্ছাবার্তা জানাতে দেখা যায়নি তাকে।

সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হলেও এদিন পার্টির ছবি তিনি নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেননি। তার বন্ধুদের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে সেই ছবি। সেই ছবির কমেন্ট বক্সে তিনি লিখেছেন ‘আই লাভ ইউ’। সম্প্রতি সেই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

আরও পড়ুন: ‘যার জন্য এতো জনপ্রিয়তা তাকেই সবসময় বাদ দেয়’, ক্রপ টপে ‘ভাসুর’ সোমের সঙ্গে রোমান্টিক গানে নাচ ‘মিঠাই’ ওরফে অভিনেত্রী সৌমিতৃষার! তীব্র আপত্তি ফ্যানেদের

শীত আসার আগে হ্যালোইন উৎসবে মেতে ওঠে আমেরিকা, ইংল্যান্ডের মতো দেশগুলো। এই পার্টিতে সকলে ভুতুড়ে সাজে সেজে ওঠে। তবে সুহানাকে এবং তার দুই বন্ধু অনন্যা ও শানায়াকে স্বাভাবিক সাজেই দেখা গিয়েছে এদিন। তাদের তিনজনেরই স্বপ্ন তারা একদিন বড় পর্দায় অভিনয় করবেন। তবে শাহরুখ খান চান তার ছেলে এবং মেয়ে পড়াশোনা শেষ করে তারপরই অভিনয় জগতে পা রাখুক। বাবার সেই কথা অক্ষরে অক্ষরে পালন করছেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment