Gold ₹144,850/10g
Silver ₹242.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 June 2026

জন্মদিনে দারুন উপায়ে শাহরুখ খান কে শুভেচ্ছা জানালো টলিউড সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

জন্মদিনে দারুন উপায়ে শাহরুখ খান কে শুভেচ্ছা জানালো টলিউড সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

মঙ্গলবার ছিল বলিউডের কিং খানের জন্মদিন। এদিন সকলেই তাদের প্রিয় অভিনেতার উদ্দেশ্যে নিজের মনের কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। জানিয়েছেন শুভেচ্ছাবার্তাও। তবে বর্তমানে শাহরুখ খান তার ছেলে আরিয়ানকে নিয়ে ব্যস্ত রয়েছেন। বুধবার অর্থাৎ ৩রা নভেম্বর টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর জন্মদিন। তার আগেই বন্ধুদের সাথে প্রি বার্থডে সেলিব্রেশন করে ফেললেন অভিনেত্রী। পার্টিতে কি করলেন তিনি!

বুধবার সকলের প্রিয় ইউভানের মায়ের জন্মদিন। জন্মদিন অবদি অপেক্ষা করলেন না তিনি। আগের দিনই একটি পাবে গিয়ে জমিয়ে বন্ধুদের সাথে পার্টি করলেন শুভশ্রী গাঙ্গুলী। সেখানে ডিজেও বাজছিলো। ডিজে স্টেজে উঠে গিয়ে শুভশ্রী গাঙ্গুলী মাইক হাতে তুলে নিয়ে চিৎকার করে বললেন “শুভ জন্মদিন কিং খান, আমরা তোমাকে ভালোবাসি।” সেই ভিডিও অভিনেত্রী নিজের ইনস্টা স্টোরিতেও দিয়েছেন। যা ভাইরাল হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।

এদিন অভিনেত্রীকে নস্যি কালারের একটি শর্ট ড্রেসে, খোলা চুলে এবং হালকা পেন্ডেন্টে দেখা গিয়েছে। নিঃসন্দেহে বোঝাই গেছে অভিনেত্রী তার প্রি বার্থডে সেলিব্রেশন খুব ভালোভাবেই কাটিয়েছেন। বর্তমানে তার অনুরাগীরা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ পেতে বসে রয়েছেন এটা জানার জন্য নিজের জন্মদিটা অভিনেত্রী কিভাবে কাটাবেন! তবে সেটা জানার জন্য অনুরাগীদের আরো বেশ কিছুটা অপেক্ষা করতে হবে। আমাদের পোর্টালের তরফ থেকেও অভিনেত্রীর জন্য রইল জন্মদিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তার আগামী দিনগুলো আরো ভালো কাটুক।

আরও পড়ুন: সিদ্ধার্থের জন্মদিনেই বাজিমাত! রেকর্ড গড়ে টানা ৩৪ সপ্তাহ টিআরপি তালিকার শীর্ষস্থানে ‘মিঠাই’! টেক্কা দিচ্ছে ‘উমা’, ধুঁকছে মন ফাগুন-ধুলোকণা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment