Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

‘কমলা’ গানে দুই জা-ননদের সঙ্গে উদ্দাম নাচ ‘অপরাজিতা অপু’র, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

‘কমলা’ গানে দুই জা-ননদের সঙ্গে উদ্দাম নাচ ‘অপরাজিতা অপু’র, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘অপরাজিতা অপু’। এটি একমাত্র ধারাবাহিক যেটি টেক্কা দিচ্ছে টিআরপির দৌড়ে এক নম্বরে থাকা মিঠাইকেও। এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেন সুস্মিতা দে। অপুর চরিত্রে অভিনয় করে বর্তমানে এই অভিনেত্রী বেশ জনপ্রিয়তা পেয়েছেন দর্শক মহলে। সম্প্রতি অভিনেত্রীকে তার অনস্ক্রিন দুই যা ও ননদের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। সেই ভিডিওটি ভাইরাল হয়েছে এই ধারাবাহিকের অনুরাগীদের মধ্যে।

সুস্মিতা দে সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে ভালোই অ্যাক্টিভ। বর্তমানে যে কোন অভিনেতা-অভিনেত্রীরাই নেটদুনিয়ায় অ্যাক্টিভ থাকেন নিজেদের অনুরাগীদের কাছে আরো তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য। আর এখন নতুন একটা বিষয় হয়েছে ইনস্টারিল যা দিয়ে তারা সারাক্ষণই চোখের সামনে থাকেন নেটিজেনদের। তেমনি আরো একটি ইনস্টারিল ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে।

সম্প্রতি যে ইনস্টারিলটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে পর্দার অপু তার দুই ননদ ও যায়েদের সঙ্গে বর্তমানে ট্রেন্ডিং ‘তোমরা দেখো গো আসিয়া, কমলায় নেত্য করে থমকিয়া থমকিয়া’ এই গানটিতে শুটিং সেটেই নেচে সেটি শেয়ার করেছেন নেটদুনিয়ায়। সম্ভবত ধারাবাহিকে বিজয় দশমীর শুটিংয়ের মাঝেই এই ভিডিও বানিয়েছেন তারা। সকলকেই লাল পাড় সাদা শাড়িতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: দোলের দিন নেশার ঘোরে বনিকে জড়িয়ে ধরে রং মাখানোর চেষ্টা করলো কুনাল! দেখে ভিমরি খেয়ে উঠলো কুণালের মা, জমে উঠেছে ‘গাঁটছড়া’ ধারাবাহিকের বনি ও কুণালের কেমিস্ট্রি, ভাইরাল ভিডিও

সঙ্গে ছিল মানানসই গয়না এবং গালে ও সিঁথিতে ছিল সিঁদুর। আকৃতি কাক্কার ও শানের গলায় এই গানটি বর্তমানে নিজেদের মধ্যে তুমুল ভাইরাল হয়েছে। সকলেই এখন এই গানটির সাথে রিল ভিডিও বানিয়ে শেয়ার করছেন। সম্প্রতি এনারাও সেই ট্রেন্ডেই যোগদান করেছেন। নেটিজেনদের বেশ মনে ধরেছে এই ভিডিও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment